বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গত ২ই মার্চ পিরোজপুর জেলা প্রশাসক ও পিরোজপুর জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস -২০২৫ পালিত হয়।
জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রশাসন পিরোজপুর ও জেলা নির্বাচন অফিস পিরোজপুর এর যৌথ উদ্যোগ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উক্ত জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সকাল ১০ ঘটিকার সময় জেলা প্রশাসক পিরোজপুরের নেতৃত্বে সার্কিট হাউজ হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় এর পর সকাল ১০.৩০ মিনিটের সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব আশরাফুল আলম খান।জেলা প্রশাসক আশরাফুল আলম খান তার প্রধান অতিথির বক্তব্যে “তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এই স্লোগানকে সামনে রেখে
বলেন ভোটার তালিকা সঠিকভাবে হালনাগাদসহ সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে আমরা সকলে যৌথভাবে কাজ করব।
আমার সোনার বাংলাদেশে যাতে আর ভোট বিহীন নির্বাচন না হয় এ ব্যাপারে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। এরপরে নতুন ভোটারদের মাঝে এনআইডি কার্ড বিতরণ করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসার।
জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল মান্নান জেলা নির্বাচন অফিসার পিরোজপুর।
















