সর্বশেষ
সর্বশেষ

Day: March 5, 2025

আগামী বাজেটে কর অব্যাহতি কমানো হতে পারে: এনবিআর চেয়ারম্যান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ মার্চ, ২০২৫ খৃ. – জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী জাতীয় বাজেটে কর অব্যাহতি ব্যবস্থা কমানো হতে পারে। তিনি বলেন, ‘এবার (২০২৫-২৬ অর্থবছরের বাজেটে) আপনি কিছু বড় উদাহরণ দেখতে পাবেন। ইতোমধ্যেই আমরা কিছু উল্লেখযোগ্য সংখ্যক কর অব্যাহতি প্রত্যাহার করেছি, বাকিগুলো আপনি পরবর্তী বাজেটে দেখতে পাবেন।’ আজ বুধবার রাজধানীর এনবিআর’র সম্মেলন কক্ষে বেজা, বিডা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্ডিয়া চেম্বারস অব কমার্স, উইমেনস এন্টারপ্রেনারস নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ওয়েন্ড) এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এর সাথে প্রাক-বাজেট সভায় এনবিআর চেয়ারম্যান একথা বলেন। রহমান বলেন, যেসব ব্যক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান কম হারে কর দিচ্ছে, তাদের আগামী বাজেট থেকে কিছুটা বেশি দিতে হবে। তিনি বলেন, ‘আমরা সীমিত সময়ের জন্য সহায়তা দিতে পারি, সারা জীবন এটা করা যাবে না, নিয়মিত হারে কর প্রদান করা উচিত।’ রহমান উল্লেখ করেন, এবার এনবিআরের বড় লক্ষ্য হলো যারা দীর্ঘদিন ধরে কর অব্যাহতি ভোগ করছেন তাদের জন্য কর ব্যবস্থাকে সহজীকরণ করা। কর অব্যাহতি ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। একটি গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বর্তমানে যে পরিমাণ কর পাচ্ছে, তা কর অব্যাহতির নামে সমপরিমাণ কর হারাচ্ছে। এনবিআর চেয়ারম্যান বলেন, যারা সঠিকভাবে কর এবং ভ্যাট দিচ্ছেন না, তাদের তাড়া করবে তার সংস্থা। এই কর অব্যাহতির একটি বড় অংশ ব্যবসায়ীদের কাছেই রয়ে গেছে, যদিও এটি করা উচিত নয়। বাংলাদেশ সরকার স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়ন প্রসারিত করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সময়ে একাধিক কর অব্যাহতির ব্যবস্থা ঘোষণা করেছে। নীতিমালার অধীনে, কৃষি, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং রপ্তানিমুখী শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের ব্যবসাগুলি উল্লেখযোগ্য কর অব্যাহতির সুবিধা পাবে। কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার জন্য স্টার্ট-আপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) উদ্যোক্তাও কর অব্যাহতি পাবে। এনবিআর’র মতে, অগ্রাধিকার খাতগুলোতে প্রবৃদ্ধিকে উৎসাহিত করার জন্য লক্ষ্যবস্তু কর সুবিধা চালু করা হয়েছে। এই পদক্ষেপ ব্যবসার উপর আর্থিক চাপ কমাতে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। নীতিমালার অন্যতম প্রধান বিষয় হল নতুন শিল্প উদ্যোগের জন্য কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধি করা। মনোনীত অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কের ব্যবসাগুলো তাদের বিনিয়োগের আকার ও শিল্পের ধরনের উপর নির্ভর করে ১০ বছর পর্যন্ত কর অব্যাহতি উপভোগ করবে। বিশ্ব বাজারে দেশের প্রতিযোগিতামূলক ক্ষমতা বৃদ্ধির জন্য কর্পোরেট করের হার কমানোর ফলে রপ্তানিমুখী ব্যবসাগুলো উপকৃত হবে।

Read More »

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ মার্চ, ২০২৫ খৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদেরকে সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে কোন অজুহাত দেওয়া চলবে না।’ বাংলাদেশের শ্রম খাতে কর্মীদের বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনলাইনে যোগ দেন। তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে অংশগ্রহণ করবেন। লুৎফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তুয়োমো পুশিয়াইনেন উপস্থিত ছিলেন। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। সুত্র. বাসস।

Read More »

রংপুরে সাত দফা দাবীতে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা বন্ধসহ সাত (৭) দফা দাবীতে রংপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (৫ই মার্চ) সকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে রংপুর জিলা স্কুলে সমবেত হয়ে সেখান হতে রংপুর নগরীর মূল-মূল সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও দপ্তর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল স্মারকলিপি গ্রহন করেন। স্মারকলিপি গ্রহনকালে জেলা প্রশাসক আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, আপনাদের দেয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পৌছে দেয়া হবে। পাশাপাশি আপনাদের কথা প্রধান উপদেষ্টা মহোদয়কে জানানো হবে। আন্দোলনকারীদের দাবী সমূহ হলো, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের ৮(৩) (ঙ) এবং ৮(৩) (খ) উপ-ধারার “দুরুত্ব নিদিষ্ট” করণের কারণে দেশের কিছু জিগজাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইসেন্স পাচ্ছেন না। ইতোমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রীড কিলন এবং ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকার দুরুত্ব ১০০০ মিটারের পরিবর্তে ৪০০ মিটার নির্ধারণ করেছে। সুতারাং আমাদের জিগজাগ ভাটার জন্য আইনের ৮(৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮(৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদানের আবেদন জানাচ্ছি। জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, তাহা না হলে আমরা ভ্যাট-ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবো।* কোন ইট ভাটা বন্ধ করতে হলে সরকারীভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে।* মাটি কাটার জন্য ডিসির প্রত্যায়নপত্র নেয়ার বিধান বাতিল করতে হবে। *পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রাদি ইস্যূ/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়ন পত্র বাধ্যতামূলকভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার অনুরোধ করছি। ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষনা দেয়ার দাবি করছি। ইটভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী নীতিমালা প্রণয়ন করতে হবে। এ সময় আন্দোলনকারীরা বলেন আমাদের দাবীসমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না বসলে ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ, প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত পদযাত্রাসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলা শাখার নেতৃবৃন্দ ও ইটভাটায় কর্মরত সকল শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Read More »

বাংলাদেশ বেতারের তালিকাভুক্তি গীতিকার হলেন সাংবাদিক জীবন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ বেতারের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ছড়াকার ও সংগঠক সাংবাদিক রেজাউল করিম জীবন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বেতার রংপুরে হলরুমে এক প্রচারস্বত্ব চুক্তির সাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে গীতিকার হিসেবে অভিনন্দনপত্র তুলে দেয়া হয় তাকে। রেজাউল করিম জীবন আধুনিক গানের গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। তিনি পেশাগত জীবনে সাংবাদিক হিসেবে দৈনিক বায়ান্নর আলোয় ও ঢাকা মেইল এ রংপুরে কর্মরত এবং সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ। এছাড়াও তিনি সাহিত্য সংগঠনের ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক ও মৌচাক এর সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে গীতিকার হিসেবে রেজাউল করিম জীবনের অনেক গান জনপ্রিয়তা পেয়েছে। এদিকে প্রচারস্বত্ব চুক্তি সাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক পরিচালক রাশেদ খান, সহকারী পরিচালক (অনুষ্ঠান) আব্দুল্লাহ আল নাহিয়ান, শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবুসহ অন্যান্য গীতিকারগণ। এবারে আধুনিক গান, ভাওয়াইয়া, পল্লীগীতি, বাউল গানের জন্য রংপুর অঞ্চলের ২৭ জন গীতিকার হিসেবে তালিকাভুক্তি হয়েছে। অন্যদিকে নতুন করে বাংলাদেশ বেতার রংপুরে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হওয়ায় নবাগত গীতিকারদের অভিনন্দন জানিয়েছেন গীতিকবি সংসদ রংপুরের সভাপতি এস এম খলিল বাবু ও সাধারণ সম্পাদক সুনীল রায়সহ অন্যান্য সদস্যবৃন্দ।

Read More »

রংপুরে মুসলিম উম্মাহ’র ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ২৪ ফেব্রুয়ারী রংপুর জেলার পীরগাছা উপজেলার ২ নং পারুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিদাম হাটের সাধারন এলাকাবাসীর উপর হেজবুত তাওহীদ সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের কঠোর শাস্তির দাবীতে রংপুরে মুসলিম উম্মাহ্’র আয়োজনে ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিসি অফিস ঘেড়াও কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা সাধারন এলাকাবাসীর উপর হেজবুত তাওহীদ সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবী উত্থাপন করেন। দাবীগুলোন হেজবুত তাওহীদ সন্ত্রাসী সংগঠন কর্তৃক সাধারণ এলাকাবাসির উপর করা সন্ত্রাসী হামলার বিচার চাই। হেজবুত তাওহীদ সন্ত্রাসী সংগঠন কর্তৃক সাধারণ এলাকাবাসির উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করছি। অবিলম্বে সন্ত্রাসী সংগঠনের আসামিদের গ্রেফতারের দাবি করছি। কালো তালিকাভূক্ত এই সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধের দাবি করছি। ন্যায়বিচারের জন্য সরেজমিনে তদন্তের আহ্বান করছি। ওসি কর্তৃক পূর্ব নির্ধারিত এজাহার কপির সংশোধনের দাবি করছি। এ সময় মুসলিম উম্মাহ্’র পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আমজাদ হোসেন, মেডিকেল মোড় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মোত্তালেব, মুফতি সালেহ উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, খেলাফতে মজলিস রংপুর মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা প্রমূখ।ডিসি অফিস ঘেড়াও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রংপুরের সকল মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর সিএমএইচে বিনামূল্যে ৪ জনের চক্ষু অপারেশন পর রোগীদের খোঁজ-খবর নেন- জিওসি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সেনাবাহিনীর আয়োজনে সিএমএইচে সফল ভাবে ৪ জনের বিনামূল্যে চক্ষু অপারেশন পর হতদরিদ্র রোগীদের দেখতে যান ও খোজ খবর নেন জিওসি । গতকাল (৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় রংপুর সিএমএইচে সফল ভাবে ৪ জনের বিনামূল্যে চক্ষু অপারেশন পর রোগীদের দেখতে যান ও খোজ খবর নেন জিওসি বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন গত ২০ ফেব্রুয়ারি নগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ও চিকিৎসা শিবিরে ১৬৯ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলা সহ ৩৩৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে ঐ ক্যাম্প থেকে ১৭ জন রোগীকে সিএমএইচে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। এর মধ্যে মঙ্গলবার সিএমএইচে প্রথম ধাপে নির্বাচিত ৪ জন রোগীর সফলভাবে ছানি অস্ত্রোপচার করা হয়। এই ৪ জন হতদতরিদ্র রোগীরা হলেন: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আক্কাস আলী (৬২), সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট গ্রামের মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আবতার আলী (৬০)। বুধবার সকালে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সিএমএইচ পরিদর্শনকালে ৪ জন চক্ষু রোগীর সাথে কথা বলে তাদের চোখের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৪ জন রোগী বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, সিএমএইচ কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Read More »