জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সেনাবাহিনীর আয়োজনে সিএমএইচে সফল ভাবে ৪ জনের বিনামূল্যে চক্ষু অপারেশন পর হতদরিদ্র রোগীদের দেখতে যান ও খোজ খবর নেন জিওসি । গতকাল (৫ ফেব্রুয়ারি) বুধবার সকাল ১১টায় রংপুর সিএমএইচে সফল ভাবে ৪ জনের বিনামূল্যে চক্ষু অপারেশন পর রোগীদের দেখতে যান ও খোজ খবর নেন জিওসি বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান।
এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন গত ২০ ফেব্রুয়ারি নগরীর শীতল ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত বিনামূল্যে চক্ষু সেবা ও চিকিৎসা শিবিরে ১৬৯ জন পুরুষ এবং ১৬৭ জন মহিলা সহ ৩৩৬ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে ঐ ক্যাম্প থেকে ১৭ জন রোগীকে সিএমএইচে বিনামূল্যে চক্ষু অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়।
এর মধ্যে মঙ্গলবার সিএমএইচে প্রথম ধাপে নির্বাচিত ৪ জন রোগীর সফলভাবে ছানি অস্ত্রোপচার করা হয়। এই ৪ জন হতদতরিদ্র রোগীরা হলেন: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আক্কাস আলী (৬২), সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইয়াছুব আলী (৬৫), মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট গ্রামের মেহেরুন নাহার (৬০) এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আবতার আলী (৬০)।
বুধবার সকালে জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান সিএমএইচ পরিদর্শনকালে ৪ জন চক্ষু রোগীর সাথে কথা বলে তাদের চোখের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। এ সময় বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য ৪ জন রোগী বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, সিএমএইচ কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
















