সর্বশেষ
সর্বশেষ

Day: March 27, 2025

এফ ও এইচ স্কুলের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিস্তারিত কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেন এফ ও এইচ স্কুল। কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বণার্ঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা। দিবসটি উপলক্ষে বুধবার সকালে স্থানীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে এফ ও এইচ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচারনা কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলন হিড এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী, সহকারী নির্বাহী পরিচালক মো:শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো: আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক মোছা: ফেরদৌস আরা রানী, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, রানী আক্তার, আফরোজা সুলতানা৷, তাবাসসুম নাজ, আয়শা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

Read More »

রংপুরে আখতার হোসেন আ.লীগ-জাপা ছাড়া নির্বাচন হলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্য দিয়েই গণতন্ত্রের বিজয় সূচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে রংপুরের মাহিগঞ্জ সাতমাথা এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় এনসিপির রংপুরের সংগঠক আলমগীর নয়ন, আরিফুলসহ জেলা মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনসিপির সদস্য সচিব আখতার হোসেন নির্বাচনী গণসংযোগ করতে রংপুরে এসেছেন। তিনি রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে- এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগসাজোসে বাংলাদেশে পর পর তিন তিনটা ডামি ও প্রসহনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুই দলের যোগসাজোসে দেশের মানুষ দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আবহ থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত ছিল। দেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে ফ্যাসিবাদের যাতাকলে পিষ্ট ছিল। তার পেছনে সব থেকে বড় শক্তি ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। তিনি বলেন, বাংলাদেশে ২০২৪ সালে যে গণহত্যা সংঘটিত হয়েছে এই গণহত্যার প্রকাশ মদদদাতা সংগঠন হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি। পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডেই ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দল হিসেবে আওয়ামী লীগ সরাসরি জড়িত। যারা গণ আঞ্জাম দেয়, যারা দেশের মানুষের ওপরে মানবতাবিরোধী অপরাধ চাপিয়ে দেয়, গণতন্ত্রকে লুণ্ঠন করে নিয়ে গেছে, সেই শক্তি কোনোভাবেই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। আখতার হোসেন বলেন, গণতন্ত্রকামী কোনো মানুষ এবং কোনো দেশ কোনোভাবেই কোনো ফ্যাসিবাদী শক্তিকে তাদের দেশে রাজনীতি করার অধিকার দেয় না। সেই জায়গা থেকে আমরা মনে করি কোনো ফ্যাসিবাদী শক্তি ইনক্লুসিভ ইলেকশনের প্রয়োজনীয় উপাদন হতে পারে না। বরং ফ্যাসিবাদী শক্তি যদি নির্বাচনে না আসতে পারে তার মধ্য দিয়েই গণতন্ত্রের বিজয় সূচিত হয়। অতএব জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে দাবি জানিয়ে আসছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ঘোষণা করতে হবে। দল হিসেবে মার্কা ও মতাদর্শ নিয়ে আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে আর রাজনীতি করতে পারে না। তিনি বলেন, আমাদের দলের বিভিন্ন সদস্যবৃন্দের কথাবার্তা শুনে মনে হতে পারে সমন্বয়হীনতা তৈরি হয়েছে, বিষয়টি এ রকম নয়। আমরা দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছি এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ সারাদেশের নেতৃবৃন্দ সকলের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। আমরা সকলে মিলে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। আমরা যে রাজনীতির শপথ নিয়েছি সে রাজনীতির পক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচন ঘিরে প্রস্তুতি ও দল গোছানো প্রসঙ্গে আখতার হোসেন বলেন, দল গঠনের পর আমরা মাসখানেক সময় পেয়েছি। এনসিপিকে মোটা দাগে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিভক্ত করা হয়েছে। আমাদের মুখ্য সংগঠক যারা আছেন তারা দেশকে আরও ছোট ছোট কয়েকটি অঞ্চলে বিভক্ত করে সারাদেশে আমাদের কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আমরা সারাদেশের মানুষের কাছ থেকে তাদের পজেটিভ রেসপন্স পাচ্ছি। আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনে নিবন্ধিত হওয়ার যে শর্তাবলী পূরণ করতে হয় জাতীয় নাগরিক পার্টি সে শর্তগুলো পূরণ করতে সক্ষম হবে। আমরা মনে করি অবশ্যই একটি গণপরিষদ নির্বাচনের বাস্তবতা রয়েছে। সেই নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষম হয়ে উঠব। পরে ব্যাটারিচালিত ভ্যানে করে কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আখতার হোসেন। তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা ছিলেন।

Read More »

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুনাক রংপুর শ্রদ্ধাঞ্জলি।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে টাউন হল ”কেন্দ্রীয় শহীদ মিনার” এ পুষ্পস্তবকের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর এর সভানেত্রী রেবেকা সুলতানা । এ সময় সেখানে উপস্থিত ছিলেন শাহানাআক্তার,উপদেষ্টা, পুনাক, রংপুর রেঞ্জ, রংপুর; মোছাঃ খোশনেয়ারা বেগম, সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), রংপুর ও সহ-সভানেত্রী পুনাক, রংপুর; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর সহ পুনাকের অন্যান্য সদস্যগণ।

Read More »

রংপুরে নীলফামারী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ আছর নগরীর জিএলরায় রোডস্থ ফ্যামিলি প্লানিং ভবনের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে নীলফামারী সমিতির সভাপতি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রফেসর মোঃ মোফাচ্ছের আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নীলফামারী সমিতির সহ সভাপতি মোঃ শহিদুল আলম তুহিন, সমাজ সেবক শামসুল আলম দুলাল, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন (২), আইয়ুব আলী, নাসিনা বেগম, সালেহা বেগম,শাকিরুন নাহার কানন, শোভা প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে দুঃস্থ্য ও দরিদ্র শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল (২৭ মার্চ) বৃহস্পতিবার বাদ জোহর নগরীর দেওয়ান বাড়ী রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে দুঃস্থ্য ও দরিদ্র শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এনামুল হক সোহেল । এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম রাজু, কোষাধক্ষ মোঃ শাহীন, ক্রীড়া সম্পাদক এমএ হান্নান, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ।

Read More »

বিরল সম্মাননা: অক্সফোর্ডের অনারারি ফেলো হলেন প্রধান বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বুধবার (২৬ মার্চ) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ‍্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশের প্রধান বিচারপতির এই অর্জনটি বিরল এবং অত্যন্ত গর্বের। এই মর্যাদাপূর্ণ সম্মাননা সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের বিচার বিভাগের জন্য এক বিরল এবং গৌরবময় মুহূর্ত এনে দয়েছে। প্রধান বিচারপতিকে পাঠানো এক চিঠিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজের ওয়ার্ডেন রবার্ট হ্যানিং বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ওয়াডাম কলেজের গভর্নিং বডি আপনাকে সম্মানসূচক ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি আশা করি, আপনি এই সম্মাননা গ্রহণ করতে সম্মত হবেন। সম্মানসূচক এই ফেলোশিপ আজীবনের জন্য। একজন ফেলো হিসেবে বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কলেজের বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন এবং নৈশভোজে অংশ নেওয়ার আমন্ত্রণ পাবেন। পাশাপাশি কলেজের বিভিন্ন সুযোগ-সুবিধা তিনি ব্যবহার করতে পারবেন। ফেলো হিসেবে আলাদা কোনও দায়িত্ব তাকে পালন করতে হবে না। চিঠিতে বলা হয়েছে, সবচেয়ে বড় কথা হলো— এই ফেলোশিপের মাধ্যমে কলেজ আপনার সঙ্গে যুক্ত থাকার এবং আপনার অসাধারণ অর্জনগুলোকে স্বীকৃতি দেওয়ার সম্মান অনুভব করতে চায়। যুক্তরাজ্যের এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকেই এক সময় প্রথম শ্রেণিতে আইনে উচ্চতর ডিগ্রি লাভ করেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ব্যাংক খাতের আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করা ড. সৈয়দ রেফাত আহমেদ অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন। তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর রাজপথে ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ড. সৈয়দ রেফাত আহমেদ।

Read More »