জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র রমজান মাস উপলক্ষে নীলফামারী সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বাদ আছর নগরীর জিএলরায় রোডস্থ ফ্যামিলি প্লানিং ভবনের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে নীলফামারী সমিতির সভাপতি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারী প্রফেসর মোঃ মোফাচ্ছের আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন নীলফামারী সমিতির সহ সভাপতি মোঃ শহিদুল আলম তুহিন,
সমাজ সেবক শামসুল আলম দুলাল, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন (২), আইয়ুব আলী, নাসিনা বেগম, সালেহা বেগম,শাকিরুন নাহার কানন, শোভা প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়।














