জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে দুঃস্থ্য ও দরিদ্র শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল (২৭ মার্চ) বৃহস্পতিবার বাদ জোহর নগরীর দেওয়ান বাড়ী রোডস্থ বাজুস রংপুর জেলা শাখার কার্যালয়ে দুঃস্থ্য ও দরিদ্র শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাজুস রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব এনামুল হক সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম রাজু, কোষাধক্ষ মোঃ শাহীন, ক্রীড়া সম্পাদক এমএ হান্নান, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম প্রমুখ।















