জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালন করেন এফ ও এইচ স্কুল।
কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় বণার্ঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে স্থানীয়
শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করে এফ ও এইচ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচারনা কমিটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলন হিড এর ভাইস চেয়ারম্যান এম.এ বারী, সহকারী নির্বাহী পরিচালক মো:শরফুদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো: আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক মোছা: ফেরদৌস আরা রানী, সহকারী শিক্ষক রওনক সুলতানা, মোনালিসা, রানী আক্তার, আফরোজা সুলতানা৷, তাবাসসুম নাজ, আয়শা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
















