সর্বশেষ
সর্বশেষ

Day: June 21, 2025

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুরে বাপার ফলজ চারা রোপণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চল কমিটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল (২১ জুন) শনিবার রংপুর মহানগরীর কাচারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ, ঔষধী নারিকেল ও তালগাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চলের আহবায়ক এডভোকেট মোছাঃ শামীমা আক্তার শিরিন, রংপুর অঞ্চলের যুগ্ম আহবায়ক হাসনীন আক্তার এ্যানি, যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার জামিল খন্দকার, সদস্য সচিব মোঃ রসিদুস সুলতান বাবলু, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির মানিক, সামসে আরা পারভীন, গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, মীর ইফতেখারুল হক পল্লব, মোছাঃ রহিমা খাতুন প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তারা বলেন, দেশ আজ মরুভূমিতে ধাবিত হচ্ছে এর মূলকারণ বড় বড় বৃক্ষ না থাকা। তাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী প্রজন্ম যাতে সুষ্ঠুভাবে বায়ু ও দুষণের হাত থেকে রক্ষা পায় সেজন্য আমাদেরকেই বৃক্ষ রোপণ ও রক্ষণা-বেক্ষণ করতে হবে।

Read More »

এবি পার্টির রংপুর বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আমার বাংলাদেশ (এবি) পার্টির রংপুর বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর কামার পাড়াস্থ কার্যালয়ে আলোচনা সভায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বাসিত মারজানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমবায় ও পল্লী উন্নয়ন সম্পাদক ও রংপুর মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ, কেন্দ্রীয় ও রংপুর মহানগর সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহবুব, দিনাজপুরের আহ্বায়ক অধ্যাপক গোলজার হোসেন, সদস্য সচিব অধ্যাপক মেহেদি হাসান পলাশ, নীলফামারীর সদস্য সচিব অধ্যাপক আলতাফ হোসেন, কুড়িগ্রামের আহ্বায়ক ডা.নজরুল ইসলাম খান, লালমনিরহাটের সদস্য সচিব এড. হুময়িন কবির, গাইবান্ধার সমন্বয়ক মোঃ খায়রুল ইসলাম, সহ সমন্বয়ক মোস্তফা কামাল রঞ্জু। জরুরী সভা রংপুর বিভাগের জেলাগুলো কেন্দ্রীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নানান সীদ্ধান্ত নেয়া হয় ।

Read More »

রংপুরে কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদার করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে রংপুরে কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদার করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল (২০ জুন) শুক্রবার সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রবিউল ফয়সাল, রংপুর জেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মামুন অর রশিদ, রংপুর পরিবার পরিকল্পনার উপ পরিচালক সাইফুল ইসলাম, রংপুর সিভিল সার্জেন ডাঃ সাহিনা সুলতানা, স্বাস্থ্য রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোরসেদ দেওয়ান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহারুল ইসলাম, ক্লিনিক প্রতিনিধি রায়হান আহমেদ, রাশেদ পারভীন, আরজিনা পারভীন লাকী প্রমুখ।

Read More »

০৪ জুলাই রংপুরে জনসভা সফল করার লক্ষ্যে জোরালো ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান-মাওলানা আবদুল হালিম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলার কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে সংগঠন ঘোষিত জনসভা বাস্তবায়ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা মহানগর ও জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (২০ জুন) শুক্রবার বিকালে রংপুর শাপলা চত্বর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। সভায় সার্বিক অবস্থা আলোচনা করে রংপুর আগামী ০৪ জুলাই জুম’আ বার “রংপুর জেলা স্কুল মাঠে জনসভা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় । ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সদ্য কারামুক্ত মজলুম জননেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় প্রধান অতিথি মাওলানা আবদুল আলিম বলেন, “১৪ বছর কারা ভোগের পর রংপুরের মাটি ও মানুষের সন্তান মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন আলহামদুলিল্লাহ। ‘২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানে মহানায়ক, রংপুরের গর্ব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ অসংখা ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এটি এমআজহারুল ইসলামের মুক্তি লাভের পর ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিত করণ, তিঘ্ন মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রংপুরের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য জনসভার আয়োজন করতে যাচ্ছি। এ জনসভা বাস্তবায়নে অর্ণিত বিভাগীয় দায়িত্বপালন এবং বঞ্চিত, নিঃগৃহীত মজলুম জনগণকে জনসভায় উপস্থিত করে জনসভা সফল করার ক্ষেত্রে সকল জনশক্তিকে জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি ছাত্র-শ্রমিক, মল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জনসভা বাস্তবায়নে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুরের জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগরী সেক্রেটারি একে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর মহানগরী সহজারী সেক্রেটারি মোঃ রায়হান সিরাজী ও আল-আমীন হাসান এবং ইসলামী ছাত্র শিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিছুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা ও সেক্রেটারি সুমন সরকার, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ ও সেক্রেটারি হামিদুল ইসলামসহ বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

Read More »