সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • ০৪ জুলাই রংপুরে জনসভা সফল করার লক্ষ্যে জোরালো ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান-মাওলানা আবদুল হালিম

০৪ জুলাই রংপুরে জনসভা সফল করার লক্ষ্যে জোরালো ভূমিকা পালনের জন্য দায়িত্বশীলদের প্রতি আহবান-মাওলানা আবদুল হালিম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও জেলার কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের নিয়ে সংগঠন ঘোষিত জনসভা বাস্তবায়ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা মহানগর ও জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গতকাল (২০ জুন) শুক্রবার বিকালে রংপুর শাপলা চত্বর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। সভায় সার্বিক অবস্থা আলোচনা করে রংপুর আগামী ০৪ জুলাই জুম’আ বার “রংপুর জেলা স্কুল মাঠে জনসভা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় ।

২৪ এর গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ভিন্ন মহাপরিকল্পনা বাস্তবায়ন ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ জনসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সদ্য কারামুক্ত মজলুম জননেতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।

বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলামসহ কেন্দ্রীয়, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় প্রধান অতিথি মাওলানা আবদুল আলিম বলেন, “১৪ বছর কারা ভোগের পর রংপুরের মাটি ও মানুষের সন্তান মজলুম জননেতা এটি এম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন আলহামদুলিল্লাহ। ‘২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানে মহানায়ক, রংপুরের গর্ব, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদসহ অসংখা ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।

এটি এমআজহারুল ইসলামের মুক্তি লাভের পর ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন ও অবিচার জনগণকে অবহিত করণ, তিঘ্ন মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা রংপুরের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য জনসভার আয়োজন করতে যাচ্ছি। এ জনসভা বাস্তবায়নে অর্ণিত বিভাগীয় দায়িত্বপালন এবং বঞ্চিত, নিঃগৃহীত মজলুম জনগণকে জনসভায় উপস্থিত করে জনসভা সফল করার ক্ষেত্রে সকল জনশক্তিকে জোরালো ভূমিকা পালন করতে হবে।

তিনি ছাত্র-শ্রমিক, মল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জনসভা বাস্তবায়নে সহযোগিতা করার উদাত্ত আহবান জানান। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুরের জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগরী সেক্রেটারি একে এম আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, রংপুর মহানগরী সহজারী সেক্রেটারি মোঃ রায়হান সিরাজী ও আল-আমীন হাসান এবং ইসলামী ছাত্র শিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা ও সেক্রেটারি আনিছুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা ও সেক্রেটারি সুমন সরকার, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ ও সেক্রেটারি হামিদুল ইসলামসহ বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM