জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার আয়োজনে রংপুরে কমিউনিটি ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদার করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল (২০ জুন) শুক্রবার সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন রুমে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রবিউল ফয়সাল, রংপুর জেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ মামুন অর রশিদ, রংপুর পরিবার পরিকল্পনার উপ পরিচালক সাইফুল ইসলাম, রংপুর সিভিল সার্জেন ডাঃ সাহিনা সুলতানা,
স্বাস্থ্য রংপুর বিভাগীয় পরিচালক ডাঃ মোরসেদ দেওয়ান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহারুল ইসলাম, ক্লিনিক প্রতিনিধি রায়হান আহমেদ, রাশেদ পারভীন, আরজিনা পারভীন লাকী প্রমুখ।
















