সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুরে বাপার ফলজ চারা রোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুরে বাপার ফলজ চারা রোপণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

”প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চল কমিটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল (২১ জুন) শনিবার রংপুর মহানগরীর কাচারী বাজার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বনজ, ফলজ, ঔষধী নারিকেল ও তালগাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর অঞ্চলের আহবায়ক এডভোকেট মোছাঃ শামীমা আক্তার শিরিন, রংপুর অঞ্চলের যুগ্ম আহবায়ক হাসনীন আক্তার এ্যানি, যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার জামিল খন্দকার, সদস্য সচিব মোঃ রসিদুস সুলতান বাবলু, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির মানিক, সামসে আরা পারভীন, গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, মীর ইফতেখারুল হক পল্লব, মোছাঃ রহিমা খাতুন প্রমুখ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বক্তারা বলেন, দেশ আজ মরুভূমিতে ধাবিত হচ্ছে এর মূলকারণ বড় বড় বৃক্ষ না থাকা। তাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে আগামী প্রজন্ম যাতে সুষ্ঠুভাবে বায়ু ও দুষণের হাত থেকে রক্ষা পায় সেজন্য আমাদেরকেই বৃক্ষ রোপণ ও রক্ষণা-বেক্ষণ করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM