সর্বশেষ
সর্বশেষ

Day: July 15, 2025

রংপুরে শ্যামাসুন্দরী খালকে দখল ও দুষণমুক্ত করতে বদ্ধপরিকর…উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সাড়া দেশে জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে সে লক্ষ্য থেকে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সাড়া দেশে কাজ করে যাচ্ছি। রংপুরকে আমরা ১ নম্বর এলাকা হিসেবে গুরুত্ব দিয়েছি। রংপুর নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালের দখলমুক্ত করন, সংস্কার, দৃষ্টি নন্দন, আধুনিকায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি। সেকারনে আমি শ্যামাসুন্দরী খাল পরিদর্শন করতে এসেছি। এছাড়াও তিনি রংপুরের ঐতিহ্যবাহী তিস্তা নদী, কুড়িগ্রামের ধরলাসহ এ অঞ্চলের নদ-নদীগুলো সংস্কার, কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ও নৌ রুট চালু করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। দলমত নির্বিশেষে পরিবেশ রক্ষায় আমাদের একযোগে কাজ করতে হবে। গতকাল বিকেলে রংপুর সার্কিট হাইজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার পক্ষ থেকে শ্যামা সুন্দরী খাল সংস্কার, পরিবেশের ভারসাম্য রক্ষা একটি সুন্দর নগরী গড়ে তোলার লক্ষে একটি স্মারক লিপি প্রদানকালে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এ কথা বলেন। স্মারকলিপি প্রদান করেন জেলা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, রংপুর জেলা বাপা আহবায়ক এড. শামীমা আকতারা শিরিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনিন আকতার এ্যানি, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির মানিক, আসাদুজ্জামান আফজাল, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ। পরবর্তীতে উপদেষ্টা নগরীর সিও বাজার শ্যামা সুন্দরী খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রঙ্গপুর সাহিত্য পরিষদে হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী পাইকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম, নানাবিধ অভিযোগের ভিত্তিতে সাংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিক্ষক মোঃ আসাদুজ্জামান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি পাইকর উচ্চ বিদ্যালয়ে ২০০০ সালে যোগদানের পর থেকে অত্র বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতার দায়িত্ব পালন করে আসছি। একপর্যায়ে আমার বিরুদ্ধে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে আমার নামে ঈর্ষান্বিত হয়ে অভিযোগ করে পরপর আমাকে ৩ বার বরখাস্ত ও ১বার চুড়ান্ত বরখাস্ত করে। রায়ে আদালত বলেন বিদ্যালয় কর্তৃপক্ষ কোন চুড়ান্ত বরখাস্ত করতে পারেন না। আমি তার বিভিন্ন অভিযোগের উত্তর যথাযথভাবে শিক্ষা বিভাগে দাখিল করি। আমার দাখিলকৃত কাগজপত্র যাচাই করে শিক্ষা বিভাগ আমাকে পুন:রায় চাকুরীতে পুন:বহাল করে। কিন্তু অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক বদিউজ্জমান বুলু মিঠাপুকুর উপজেলার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন সময়ে চাকুরী থেকে বরখাস্ত করে পথে বসিয়েছেন। আমি বর্তমানে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। আমি ২০০৫-০৬ আবার ২০২২-২৩ রংপুর টিচার্স ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে বি.এড এ প্রথম স্থান অধিকার করি। তারপরও প্রধান শিক্ষক রেজ্যুলেশনের অজুহাতে উচ্চতর স্কেল থেকে বঞ্চিত করে আসছে। অত্র প্রতিষ্ঠানে চাকুরীকালীন সমুদয় অর্থ ফেরত এবং বিভিন্ন সময়ে হাইকোর্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রীট আবেদন করি। আরবিট্রেশন কমিটি আমার পক্ষে রায় দেয়। আমার কাগজ পত্র যাচাই-বাছাই করে রংপুর-মিঠাপুকুর সিনিয়র সহকারী জজ আদালত আমার সকল প্রকার বকেয়া বেতনাদি পরিশোধ ও চুড়ান্ত বরখাস্ত বাতিলের আদেশ দেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন প্রধান শিক্ষক বদিউজ্জামান বুলু সে মিঠাপুকুর উপজেলার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হওয়ায় সে দলীয় প্রভাব খাঠিয়ে বিদ্যালয়ে পুরাতন ভবনের উপর নতুন ভবন তৈরি করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন । এছাড়াও বিদ্যালয়ের গাছ কেটে নিজের কাজে ব্যবহার করেছেন। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদানে গড়িমসি করে এবং শিক্ষার্থীদের সরকারিভাবে বেতন না নেওয়ার কথা থাকলেও তিনি তার নিজস্ব প্রভাব ২০০৯ সাল থেকে রশিদের মাধ্যমে মাসিক বেতন আদায় করে আত্মসাৎ করে। করোনা কালীন সময়ে বিদ্যালয়ের নামে অনেক টাকা শিক্ষক শিক্ষার্থীদের জন্য সরকার বরাদ্দ করেছিল সে অর্থও ওই প্রধান শিক্ষক নামে বেনামে ভাউচার করে আত্মসাৎ করেছে। ভুক্তভোগী শিক্ষক এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোরদাবী করেছেন।

Read More »

তিস্তা ভাঙ্গন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২ দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম জেলায় এসেছেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তিনি রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এলাকাবাসীর দুর্দশা ও দীর্ঘদিনের অবহেলার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে বহু বছর ধরে যে অব্যবস্থা চলছে, তার ভয়াবহ প্রতিক্রিয়া আজ নদীভাঙ্গনে হাহাকার করা মানুষ। এটা শুধুই প্রকৃতি না, এটা অব্যবস্থাপনার ফল।” উপদেষ্টা নদীভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সীমান্ত-সংলগ্ন নদীগুলোর পানিবণ্টনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নদী ভাঙ্গনরোধে চলমান ও সম্ভাব্য প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশ রক্ষার নামে যেসব প্রকল্প হয়, সেখানে স্থানীয়দের অংশগ্রহণ ও বাস্তব অভিজ্ঞতা উপেক্ষা করা হয়। এটা পরিবর্তন করতে হবে।” তিনি আরও জানান, নদীভাঙ্গনের ফলে শুধু ঘরবাড়ি নয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তাও চরম হুমকিতে পড়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে বিকাল ৪টায় রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শন করেন। উল্লেখ্য, এই সফরে উপদেষ্টা কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরেও নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় পরিবেশ-সংকট নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করবেন।

Read More »

জলাবদ্ধতা, দূষণ ও জনদুর্ভোগ কমাতে খালগুলোর প্রবাহ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার– পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, ৩১ আষাঢ় (১৫ জুলাই) ২০২৫ খৃ৷ – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলাবদ্ধতা, দূষণ ও জনদুর্ভোগ কমাতে দেশের খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রংপুর জেলার রংপুর সদর উপজেলাধীন শ্যামাসুন্দরী খাল পুনঃখনন, দূষণ রোধ ও বনায়ন কাজ” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে আজ উপদেষ্টা শ্যামাসুন্দরী খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। উপদেষ্টা বলেন, ‘শ্যামাসুন্দরীর প্রবাহ ফিরিয়ে আনতেই হবে। পানির স্বাভাবিক গতি রক্ষা না করে শহরকে টিকিয়ে রাখা সম্ভব নয়। খাল মানেই শুধু পানি নয়, এটি একটি জীবন্ত প্রতিবেশ। এটি রক্ষা করতে না পারলে জলাবদ্ধতা, দূষণ ও জনদুর্ভোগ আরো বাড়বে।’ রিজওয়ানা হাসান জানান, খালের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ড্রেজিংয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৬৮টি বর্জ্য নিষ্কাশন পয়েন্টে ছাকনি বসানো হবে। সেনাবাহিনীর স্থাপনার মধ্য দিয়ে খালের প্রবাহ আছে; তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খালের স্বাভাবিক প্রবাহে যেসব বাধা রয়েছে তা দ্রুত অপসারণ করা হবে। উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শ্যামাসুন্দরী খালের জন্য একটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের নির্দেশ দেন এবং প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নগরবাসীকে খাল রক্ষায় সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মোঃ এনায়েত উল্লাহ, রংপুর পাউবো’র প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বন সংরক্ষক মোঃ সুবেদার ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম, কুড়িগ্রাম পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা রিজওয়ানা হাসান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তা নদীর তীরে চলমান তীর রক্ষা বাঁধ, গতিয়াসাম ক্লিনিক সংলগ্ন বাঁধ এবং রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা রেলসেতুর উজানে ডান তীর রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।

Read More »

আর্থিক খাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ খৃ. বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের সদ্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।  একইসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত আর্থিক খাতের সংস্কারমূলক কর্মসূচির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রশংসা করেন। গতকাল সোমবার রাতে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এসময় জুট এসব কথা বলেন। সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভূটানের জন্য নিযুক্ত ডিরেক্টর জ্যাঁ পেসমে উপস্থিত ছিলেন। এ সময়ে জুট বাংলাদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা জানান এবং ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ, ভূটান ও নেপালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে তাঁর পূর্ববর্তী দায়িত্বকালের কথা স্মরণ করেন। অধ্যাপক ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি এবং আপনার দুর্দান্ত টিম চমৎকার কাজ করছে, তার জন্য ধন্যবাদ জানাই।’  অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতে কিছু চ্যালেঞ্জিং বিষয়ে উদ্যোগের কথা উল্লেখ করে জুট বলেন, ‘আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ভাগ করে নিতে প্রস্তুত।’ তিনি গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্ত প্রত্যেকের জন্য এটি এক আবেগময় মুহূর্ত ছিল।’ প্রধান উপদেষ্টা জুটের সমর্থন ও প্রশংসার জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন দেশ ধ্বংসস্তূপের মত ছিল, যেন তা ভূমিকম্প পরবর্তী ভয়াবহ পরিস্থিতি। আমাদের কোনও অভিজ্ঞতা ছিল না। তবুও সকল উন্নয়ন সহযোগী আমাদের পাশে দাঁড়িয়েছিল। এটা আমাদের অনেক সহায়তা করেছে, আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।’ অধ্যাপক ইউনূস জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের ভূমিকা তুলে ধরে বলেন, ‘তারা জাতিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখিয়েছে।’ তিনি বলেন, ‘গত জুলাইয়ে আমাদের তরুণরা যা করেছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে আমাদের মেয়েরা ও নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। আমরা আজ জুলাই নারী দিবস পালন করছি। তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তরুণরাই আমাদের দেশের কেন্দ্রবিন্দু। আমাদেরকে তাদের আকাঙ্ক্ষার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।’ অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংককে আহ্বান জানান, বাংলাদেশকে যেন তারা শুধুমাত্র ‘একটি ভৌগোলিক সীমানা’ হিসেবে না দেখে বৃহত্তর অর্থনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, ‘বাংলাদেশ সমৃদ্ধ হলে গোটা দক্ষিণ এশিয়া সমৃদ্ধ হবে। আমরা যদি নিজেদের আলাদা করি, তাহলে উন্নয়ন হবে না। আমাদের আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমাদের একটি সমুদ্র আছে, যা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ।’ তিনি আরও বলেন, ‘অনেক দেশেই তরুণদের সংখ্যা কমে যাচ্ছে, তাই আমরা তাদের বলেছি—তাদের কারখানাগুলো এখানে নিয়ে আসুক। আমরা শিল্পখাতে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবো, যেন বাংলাদেশ একটি উৎপাদন কেন্দ্র হয়ে ওঠে।’ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন। তিনি বলেন, ‘আমরা আপনাকে সমর্থন দিয়ে যাব। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে মেয়েদের শিক্ষাবৃত্তি প্রকল্প চালু হয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য দেশেও অনুসরণ করা হয়েছে।’  জুট জানান, ‘বিশ্বব্যাংক বাংলাদেশে তরুণদের জন্য সুযোগ তৈরিতে সহায়তা করবে।’ তিনি উল্লেখ করেন, গত অর্থবছরে বিশ্বব্যাংক বাংলাদেশে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে এবং আগামী তিন বছরেও একই ধরনের সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রাম বন্দর সংলগ্ন নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) সর্বশেষ তথ্য জানান। লুৎফে সিদ্দিকী বলেন, এনসিটির নতুন পরিচালন ব্যবস্থার ফলে কনটেইনার হ্যান্ডলিং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন, ‘আমাদের পরিকল্পনা একে আরও কার্যকর করা। আমরা ২০২৫ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগের (এফডিআই) উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করেছি, যা ইন্ট্রা-কোম্পানি ঋণ এবং শক্তিশালী ইকুইটি বিনিয়োগের মাধ্যমে হয়েছে।’ সুত্র. বাসস

Read More »

আগামীকাল শহিদদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপন শুরু

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) ২০২৫ খৃ. – জুলাই গণ-অভ্যুত্থানে যে স্থানে যিনি প্রাণ হারান সে স্থানে ঐ শহিদের নামে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প স্থাপনের কাজ আগামীকাল থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে শহিদ আবু সাঈদ স্মরণে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে। ১৬ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘কথা ক’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৩ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সকল মন্ত্রণালয় ও বিভাগের ফেইসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে। সকল মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল প্রেরণ করা হবে। এদিনে শিল্পকলার মঞ্চে জুলাইয়ের গল্প বলা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া, চট্টগ্রামে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে।

Read More »

মতভিন্নতা বিষয়ে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিতে হবে – অধ্যাপক আলী রীয়াজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) ২০২৫ খৃ৷ – জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে যে সকল বিষয়ে মতভিন্নতা রয়েছে তা নিয়ে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিতে হবে। দলগুলোর সাথে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দায়-দায়িত্ব অনুভব করার অনুরোধ জানান।  ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, কমিশন কোনো আলাদা সত্ত্বা নয়। এটি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার। এ কমিশন ব্যর্থ হলে তার দায়ভার সবার, কাজেই ব্যর্থতার কোনো সুযোগ নেই৷ এসময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজকের সভায় নারী প্রতিনিধিত্ব, সংবিধান সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

Read More »