সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • তিস্তা ভাঙ্গন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

তিস্তা ভাঙ্গন এলাকা পরিদর্শনে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ২ দিনের সফরে রংপুর ও কুড়িগ্রাম জেলায় এসেছেন। সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তিনি রংপুরের কাউনিয়া উপজেলার পাঞ্জরভাঙ্গা এলাকার তিস্তা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন উপদেষ্টা। এলাকাবাসীর দুর্দশা ও দীর্ঘদিনের অবহেলার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে বহু বছর ধরে যে অব্যবস্থা চলছে, তার ভয়াবহ প্রতিক্রিয়া আজ নদীভাঙ্গনে হাহাকার করা মানুষ। এটা শুধুই প্রকৃতি না, এটা অব্যবস্থাপনার ফল।” উপদেষ্টা নদীভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং সীমান্ত-সংলগ্ন নদীগুলোর পানিবণ্টনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নদী ভাঙ্গনরোধে চলমান ও সম্ভাব্য প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশ রক্ষার নামে যেসব প্রকল্প হয়, সেখানে স্থানীয়দের অংশগ্রহণ ও বাস্তব অভিজ্ঞতা উপেক্ষা করা হয়। এটা পরিবর্তন করতে হবে।” তিনি আরও জানান, নদীভাঙ্গনের ফলে শুধু ঘরবাড়ি নয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তাও চরম হুমকিতে পড়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

পরে বিকাল ৪টায় রংপুরে শ্যামাসুন্দরী খাল পরিদর্শন করেন। উল্লেখ্য, এই সফরে উপদেষ্টা কুড়িগ্রামের চিলমারী ও উলিপুরেও নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং স্থানীয় পরিবেশ-সংকট নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM