সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • মতভিন্নতা বিষয়ে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিতে হবে – অধ্যাপক আলী রীয়াজ

মতভিন্নতা বিষয়ে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিতে হবে – অধ্যাপক আলী রীয়াজ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ৩১ আষাঢ় (১৫ জুলাই) ২০২৫ খৃ৷ –
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে যে সকল বিষয়ে মতভিন্নতা রয়েছে তা নিয়ে স্বল্প সময়ে সিদ্ধান্ত নিতে হবে। দলগুলোর সাথে প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের দায়-দায়িত্ব অনুভব করার অনুরোধ জানান। 

ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন। তিনি আরো বলেন, কমিশন কোনো আলাদা সত্ত্বা নয়। এটি রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টার অংশীদার। এ কমিশন ব্যর্থ হলে তার দায়ভার সবার, কাজেই ব্যর্থতার কোনো সুযোগ নেই৷ এসময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আজকের সভায় নারী প্রতিনিধিত্ব, সংবিধান সংশোধন এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM