সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শ্যামাসুন্দরী খালকে দখল ও দুষণমুক্ত করতে বদ্ধপরিকর…উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রংপুরে শ্যামাসুন্দরী খালকে দখল ও দুষণমুক্ত করতে বদ্ধপরিকর…উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন সাড়া দেশে জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে সে লক্ষ্য থেকে আমরা একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সাড়া দেশে কাজ করে যাচ্ছি। রংপুরকে আমরা ১ নম্বর এলাকা হিসেবে গুরুত্ব দিয়েছি। রংপুর নগরীর মধ্যে দিয়ে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খালের দখলমুক্ত করন, সংস্কার, দৃষ্টি নন্দন, আধুনিকায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছি।

সেকারনে আমি শ্যামাসুন্দরী খাল পরিদর্শন করতে এসেছি। এছাড়াও তিনি রংপুরের ঐতিহ্যবাহী তিস্তা নদী, কুড়িগ্রামের ধরলাসহ এ অঞ্চলের নদ-নদীগুলো সংস্কার, কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ও নৌ রুট চালু করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। দলমত নির্বিশেষে পরিবেশ রক্ষায় আমাদের একযোগে কাজ করতে হবে। গতকাল বিকেলে রংপুর সার্কিট হাইজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রংপুর জেলা শাখার পক্ষ থেকে শ্যামা সুন্দরী খাল সংস্কার, পরিবেশের ভারসাম্য রক্ষা একটি সুন্দর নগরী গড়ে তোলার লক্ষে একটি স্মারক লিপি প্রদানকালে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা এ কথা বলেন।

স্মারকলিপি প্রদান করেন জেলা পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে বাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, রংপুর জেলা বাপা আহবায়ক এড. শামীমা আকতারা শিরিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনিন আকতার এ্যানি, সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু, সদস্য প্রভাষক দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির মানিক,

আসাদুজ্জামান আফজাল, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ প্রমুখ। পরবর্তীতে উপদেষ্টা নগরীর সিও বাজার শ্যামা সুন্দরী খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। এ সময় প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM