সর্বশেষ
সর্বশেষ

Day: July 16, 2025

সাহসী ও দ্রুত সংস্কারই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের গতি বাড়াতে পারে: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :    ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ খৃ. – বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট আজ বাংলাদেশে তার প্রথম আনুষ্ঠানিক সফর শেষ করেছেন। এ সফরে তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা ও জনগণের জীবনমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সফরকালে জোহানেস জাট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তোলা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর জন্য সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশংসা করেন। তিনি প্রধান উপদেষ্টাকে বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান ও প্রস্তাবিত সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। দেশের জরুরি প্রয়োজন বিবেচনায় বিশ্বব্যাংক গত অর্থবছরে ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দিয়েছে। এই অর্থ স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন, সামাজিক সুরক্ষা খাতের মৌলিক সেবা উন্নয়ন, অবকাঠামো ও পরিবেশগত স্থিতিশীলতায় বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক ও সরকারি খাত সংস্কারে ব্যয় হয়েছে।    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জোহানেস জাট বলেন, আমি বাংলাদেশে আসতে পেরে আনন্দিত। এখানে জনগণ, বিশেষ করে তরুণরা আরও ভালো ভবিষ্যত গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে উত্তরণে সহায়তা করেছে। আমরা এ দেশের অর্থনৈতিক ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলা, বেসরকারি বিনিয়োগে উৎসাহ এবং অর্থবহ কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখব। সফরকালে জাট অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত দূতসহ অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আসন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। বিশ্বব্যাংক বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সহযোগিতার প্রতিশ্রুতিতে দৃঢ় রয়েছে।  বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দিকের উন্নয়ন সহযোগীদের অন্যতম হলো বিশ্বব্যাংক। তখন থেকে এ পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)-এর অনুদানের আওতায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে। সুদবিহীন ঋণ এবং স্বল্পসুদে ঋণের মাধ্যমে এ সহায়তা দেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে কাজে লাগানো হয়েছে।

Read More »

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দিবে না ছাত্রদল : রাকিবুল ইসলাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেচেঁ থাকবে ততোদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্ম ত্যাগ ম্লান হতে দিবেনা। বুধবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদ স্মরনে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ প্রধান অতিথিীর বক্তব্যে তিনি এ কথা বলেন। রংপুর মহানগর ছাত্র দলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম । রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন বিভাগের ৮ জেলা ১টি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ। রাকিবুল ইসলাম আরো বলেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের নির্দ্দেশেই জুলাইÑআগষ্টের আন্দোলনে ছাত্রদলের সকল ইউনিট ঝাপিয়ে পড়েছিল। জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরের পাশে কোন ছাত্রসংগঠন না যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,এই একবছর হতে না হতেই আন্দোলনের দাবীদার অনেক ছাত্র সংগঠন আবুসাঈদে কে ভূলতে বসেছে।তারা কেউ তার কবরের পাশে না গেলেও একমাত্র ছাত্র দল তাকে ভূলেনি।তাই ছাত্রদল তার ১৬ জুলাই পীরগঞ্জে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে। এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপি‘র উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও খুনী হাসিনার আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলার তিব্র নিন্দা জানিয়ে বলেন,৭১ এর পরাজিত শক্তির উপর ভর করেআপনারা ভূল পথে হাটছেন।বন্ধুদের ভূলেগেছেন।শহীদ জিয়া তারেক রহমানের নামে আজে বাজে স্লোগান দিলেও একটি বারও শেখ মুজিবকে নিয়ে কোন স্লোগান দিতে শোনা যায়না।তিনি বলেন,আপনাদের সরল ও কোমল মতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এরা মানুষের মাঝে ভূল ম্যসেজ দিতে চোরা পথ বেচেঁ নিয়েছে। কারন সামনে রাজনীতি করার সাহস এদের নেই। এরা সমাজে প্রকাশ্যে নিজেদের পরিচয় টাও দিতে পারে না। তাই সোস্যাল মিডিয়ায় মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সংগঠনটি বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কূ-রুচি পূন্য শ্লোগান দিয়েছে। সেদিন তারেক রহমান বাধাঁ না দিলে তাদের একটা ইটও অরক্ষিত থাকতোনা । এই গোপন সংগঠন টি দেশে মব কালচার শুরু করেছে। ছাত্রদল মনে করে যদি কেউ সীমা লংঘন করে তাহালে ছাত্রদল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মিডফোর্ট হত্যাকান্ডের মূল আসামীকে জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশ গ্রেফতার করেছে। মনে রাখবেন আতীতে আনেক ছাত্রসংগঠন আওয়ামীলীগের সাথে আতাঁত করলেও ছাত্রদল কোনদিন আওয়ামীলীগের সাথে আতাঁত করে নাই। আপনারা ৭১ এর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতে আপনারা নতুন দল করেছেন।তাই তিনি এই ভূল রাজনীতির পথ পরিহার করে সঠিক গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।

Read More »

গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণঅভ্যুন্থনের অঙ্গীকার , রাষ্ট্র করবো সংস্কার ” এই স্লোগানকে সামনে রেখে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুুষ্ঠিত হয়। গতকাল (১৬ জুলাই) বুধবার সকাল ১০টায় রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে গণতন্ত্র মঞ্চ রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে ও গণতন্ত্র মঞ্চ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এবিএম মসিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাষানী আনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. রফিকুল ইসলাম বাবলু, ভাষানী আনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুল কাদের, ওয়ার্কাস পার্টির সদস্য আনছার আলী দুলাল, গণতন্ত্র মঞ্চ গাইবান্ধা জেলার সভাপতি আতাউল ইসলাম নান্নু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়ক এ্যাড. রায়হান কবির, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর জেলা সমন্বয়ক এাড. চিনু কবির, জেএসডি রংপুর মহানগর শাখার সভাপতি সাদেকুর রহমান, গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার সংগঠক মোঃ রুবেল আশরাফ, ওয়ার্কাস পার্টি রংপুর জেলা শাখার সভাপতি মোঃ কজামরুল ইসলাম, নাগরিক ঐক্য রংপুর জেলা শাখার সভাপতি মহি আজাদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে মঞ্চে শহীদ পরিবার ও দর্শকসারিতে দুই উপদেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘জুলাই শহীদ দিবস’ ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর নজির গড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। দিবসটি উপলক্ষে আলোচনা সভার মঞ্চে আসন গ্রহণ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। মঞ্চের সামনে দর্শকসারিতে বসেছেন দুই উপদেষ্টা ও অতিথিবৃন্দ। বুধবার (১৬ জুলাই) বেরোবিতে পালিত হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের শাহাদতবার্ষিকী ও ‘জুলাই শহীদ দিবস’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল মঞ্চে বসানো হয়েছে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে। তার পাশে মঞ্চে বসেছেন আরও ২১ জন শহীদের পরিবারের সদস্য। যাদের সন্তান, ভাই, কিংবা স্বামী এ জুলাই আন্দোলনে রক্ত দিয়েছিলেন। অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বসেছেন দর্শকসারিতে। এ ছাড়া তাদের সঙ্গে বসেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের এবং ইউজিসির সদস্য ড. তানজীমউদ্দীন খানসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। ছাত্রদের আন্দোলন, আত্মত্যাগ ও স্মৃতিকে মর্যাদা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, আমরা শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। শহীদরা আমাদের গর্ব, তাদের পরিবারের সদস্যরা আমাদের মূল অতিথি। এর আগে বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। দিবস উপলক্ষে ভোর থেকেই শহীদের কবরের চারপাশে নীরবতা ভাঙে কান্না, শোক আর শ্রদ্ধার স্রোতে। শহীদ আবু সাঈদের কবরে ফুল হাতে দাঁড়িয়েছিলেন তার মা-বাবা, শিক্ষক, সহপাঠী, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। জুলাই আন্দোলনের এ মহানায়কের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাতে বাবনপুর গ্রামে ঢল নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের। সবাই যেন একটাই বার্তা দিচ্ছেন ভুলিনি, ভুলবো না। পরে আবু সাঈদ শহীদ হওয়ার স্থানকে ‘শহীদ আবু সাঈদ চত্বর’ হিসেবে ঘোষণা করে তার স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

Read More »

আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে (১৬ জুলাই) বুধবার সকাল সাড়ে ৭টায় পীরগঞ্জের জাফরপাড়ায় আবু সাঈদের কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। ২০২৪ সালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত, জাতীয় বীর, গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ। তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, রংপুর মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটাি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান সহ আরো অনেকে।

Read More »

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া- আসিফ নজরুল

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই) ২০২৫ খৃ. – মালয়েশিয়া সরকার এখন থেকে বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। আগে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দিতো। গতকাল ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব বলেন। উপদেষ্টা জানান, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়ে থাকে। এরমধ্যে শুধু বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়ায় এটি নিয়ে প্রবাসীদের অনেক ভোগান্তি হতো। মাল্টিপল এন্ট্রি ভিসায় প্রবাসী কর্মীদের ভোগান্তি কমবে। উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী একটি প্রতিনিধিদলসহ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরার পর তিনি দ্রুত এ সমস্যা সমাধানের আশ্বাস দেন। পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, গত ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পত্রে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের বিদ্যমান সিঙ্গেল এন্ট্রি ভিসাকে বর্ধিত করে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধায় উন্নীত করা হয়েছে। এটি জারির আগে যেসব বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস ইস্যু করা হয়েছে তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় ভিসা নিজ থেকেই ইস্যু করা হবে। এছাড়া, মালয়েশিয়ার সব আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে এই পত্রের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে, যে সকল বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল এবং পিএলকেএস বৈধ আছে, তারা নতুন মাল্টিপল এন্ট্রি ভিসা ছাড়াই মালয়েশিয়া আসা-যাওয়া করতে পারবেন।

Read More »

গোপালগঞ্জের নাগরিকদের সামনের সারিতে রেখে লড়াই চালিয়ে যেতেই চাই: সারজিস

জসিম উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গোপালগন্জ ১৬ জুলাই ২০২৫ খৃ. – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী বাংলাদেশ গড়ার লড়াইয়ে গোপালগঞ্জের বিবেকবান মানুষদের সামনের সারিতে রেখে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে সারজিস আলম বলেন, ‘সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদের কখনোই ফ্যাসিস্টদের সাথে এক কাতারে ফেলতে চাই না। কিন্তু আপনাদের আশেপাশে যারা ফ্যাসিস্টদের দালালি করে বেড়াচ্ছে, তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে। এই আলাদা অবস্থানই আপনাদের বিবেকবান নাগরিক হিসেবে পরিচয় দেবে। তিনি আরও বলেন, বোনেরা-মায়েরা একসময় রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই চেতনা থেকেই আমাদেরও লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সবাবেশস্থলে পৌঁছান এনসিপি নেতারা। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। মঞ্চে উঠে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশ স্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার স্লোগানে সভামঞ্চসহ পুরো সমাবেশস্থল যেন নতুন করে প্রাণ পায়। এসময় সভামঞ্চে উপস্থিত থাকা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।   এ সময় সভামঞ্চে উপস্থিত থাকা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।

Read More »

জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলা

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার। সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Read More »