সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দিবে না ছাত্রদল : রাকিবুল ইসলাম

শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ম্লান হতে দিবে না ছাত্রদল : রাকিবুল ইসলাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যতদিন ছাত্রদল বেচেঁ থাকবে ততোদিন বাংলার মাটিতে আবু সাঈদের আত্ম ত্যাগ ম্লান হতে দিবেনা।
বুধবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদ স্মরনে রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ প্রধান অতিথিীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

রংপুর মহানগর ছাত্র দলের আহ্বায়ক ইমরান খান সুজনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম । রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন বিভাগের ৮ জেলা ১টি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দ।

রাকিবুল ইসলাম আরো বলেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের নির্দ্দেশেই জুলাইÑআগষ্টের আন্দোলনে ছাত্রদলের সকল ইউনিট ঝাপিয়ে পড়েছিল।
জুলাই শহীদ দিবসে আবু সাঈদের কবরের পাশে কোন ছাত্রসংগঠন না যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন,এই একবছর হতে না হতেই আন্দোলনের দাবীদার অনেক ছাত্র সংগঠন আবুসাঈদে কে ভূলতে বসেছে।তারা কেউ তার কবরের পাশে না গেলেও একমাত্র ছাত্র দল তাকে ভূলেনি।তাই ছাত্রদল তার ১৬ জুলাই পীরগঞ্জে বীর শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছে।

এ সময় তিনি গোপালগঞ্জে এনসিপি‘র উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও খুনী হাসিনার আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলার তিব্র নিন্দা জানিয়ে বলেন,৭১ এর পরাজিত শক্তির উপর ভর করেআপনারা ভূল পথে হাটছেন।বন্ধুদের ভূলেগেছেন।শহীদ জিয়া তারেক রহমানের নামে আজে বাজে স্লোগান দিলেও একটি বারও শেখ মুজিবকে নিয়ে কোন স্লোগান দিতে শোনা যায়না।তিনি বলেন,আপনাদের সরল ও কোমল মতিকে কাজে লাগিয়ে একটি রাজনৈতিক দল বিএনপি ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। এরা মানুষের মাঝে ভূল ম্যসেজ দিতে চোরা পথ বেচেঁ নিয়েছে। কারন সামনে রাজনীতি করার সাহস এদের নেই।

এরা সমাজে প্রকাশ্যে নিজেদের পরিচয় টাও দিতে পারে না। তাই সোস্যাল মিডিয়ায় মিথ্যাচারে লিপ্ত হয়েছে। এই সংগঠনটি বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কূ-রুচি পূন্য শ্লোগান দিয়েছে। সেদিন তারেক রহমান বাধাঁ না দিলে তাদের একটা ইটও অরক্ষিত থাকতোনা । এই গোপন সংগঠন টি দেশে মব কালচার শুরু করেছে। ছাত্রদল মনে করে যদি কেউ সীমা লংঘন করে তাহালে ছাত্রদল তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

মিডফোর্ট হত্যাকান্ডের মূল আসামীকে জামায়াত শিবিরের মিছিল থেকে পুলিশ গ্রেফতার করেছে। মনে রাখবেন আতীতে আনেক ছাত্রসংগঠন আওয়ামীলীগের সাথে আতাঁত করলেও ছাত্রদল কোনদিন আওয়ামীলীগের সাথে আতাঁত করে নাই। আপনারা ৭১ এর পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতে আপনারা নতুন দল করেছেন।তাই তিনি এই ভূল রাজনীতির পথ পরিহার করে সঠিক গণতান্ত্রিক পন্থায় রাজনীতি করার জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM