সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলা সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।
সোমবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
















