জসিম উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
গোপালগন্জ ১৬ জুলাই ২০২৫ খৃ. – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী বাংলাদেশ গড়ার লড়াইয়ে গোপালগঞ্জের বিবেকবান মানুষদের সামনের সারিতে রেখে আমরা আন্দোলন চালিয়ে যেতে চাই।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সারজিস আলম বলেন, ‘সংগ্রামী সহযোদ্ধারা, এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদের কখনোই ফ্যাসিস্টদের সাথে এক কাতারে ফেলতে চাই না। কিন্তু আপনাদের আশেপাশে যারা ফ্যাসিস্টদের দালালি করে বেড়াচ্ছে, তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে। এই আলাদা অবস্থানই আপনাদের বিবেকবান নাগরিক হিসেবে পরিচয় দেবে।
তিনি আরও বলেন, বোনেরা-মায়েরা একসময় রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই চেতনা থেকেই আমাদেরও লড়াই চালিয়ে যেতে হবে।
এর আগে দুপুর ২টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় সবাবেশস্থলে পৌঁছান এনসিপি নেতারা। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।
মঞ্চে উঠে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশ স্থল মুখর করে রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার স্লোগানে সভামঞ্চসহ পুরো সমাবেশস্থল যেন নতুন করে প্রাণ পায়।
এসময় সভামঞ্চে উপস্থিত থাকা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
এ সময় সভামঞ্চে উপস্থিত থাকা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দলের সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সারোয়ার তুষারসহ সবাই হাসনাতের সঙ্গে সুর মিলিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
















