সর্বশেষ
সর্বশেষ

Day: August 22, 2025

রংপুরে জেএফএ অনুর্ধ্ব ১৪ ওমেন্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশন রংপুর এর আয়োজনে জেএফএ অনুর্ধ্ব ১৪ ওমেন্স ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল (শুক্রবার) দুপুর ২.৩০ ঘটিকায় রংপুর স্টোডিয়াম মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যাবস্থাপনা) পরিমল কুমার সরকার । অনুষ্ঠানে জেলা ফুটবল এসোসিয়েশন রংপুর এর সভাপতি মরজুর আহমেদ আজাদরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, বাফুফে ওমেন্স কমিটির প্রতিনিধি নজরুল ইসলাম , জেলা ফুটবল এসোসিয়েশন রংপুর এর ভাইস প্রেসিডেন্ট মোঃ শামীম খান মিসকিন, কোষাধক্ষ মোঃ সামসুজ্জামান জামান, ফুটবল র‌্যাফারী এসোসিয়েশনের সদস্য সচিব এ্যাড. আরিফুল ইসলাম আরিফ। উদ্বোধণী খেলায় অংশ গ্রহন করেন রংপুর দল বনাম কুড়িগ্রাম দল ।

Read More »

রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ আগস্ট) মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে আলোচনা সভায় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মারুফ চৌধুরী, সুজন মিয়া, ফজলে রাব্বি, শাহিন আলম, মুনতাছির মামুন মুন্না, আজির মিয়া, সোহেল, রাসেল, মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে রালিতে অংশ গ্রহন করেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ৩২ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ৩২ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়। সোমবার রাতে নগর মীরগঞ্জ বাজারস্থ স্কুল মাঠে সম্মেলনে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সদস্য শাহিনুল ইসলাম শাহীন, শামসুদ্দোহা সাজু, আবু আলী মিঠু, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, যুবদলের মহানগর কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দল মহানগর কমিটির সদস্য সচিব নুর হাসান সুমন, ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ৩২ নং বিএনপি নেতা ও সাবেক তামপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাকু, যুবদল তামপাট ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকুল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিলন মিয়া প্রমুখ। এসময় মহানগর বিএনপির সদস্য সেলিম চৌধুরী, এ্যাডভোকেট রুবেল, তামপাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহিন আখতার সাহেব, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তামপাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহিন আখতার,তাজহাট থানা যুবদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল, মহানগর ছাত্র দলের সাবেক সহ দপ্তর সম্পাদক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সোহেল, স্বেচ্ছাসেবক দল তাজহাট থানার আহবায়ক নব কৃষ্ণ রায় বাবু, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন চন্দন, সদস্য সচিব আলম মিয়া, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা ভুট্টু মিয়া, মুন্না বেগ, খাদেমুল ইসলাম, এনামুল ইসলাম মুরাদ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে শহিদুল ইসলাম সাকু, সিনিয়র সহ সভাপতি পদে শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জসিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মিলন মিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। এসময় ২৪৮ জন কাউন্সিলরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।

Read More »