জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ৩২ নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়। সোমবার রাতে নগর মীরগঞ্জ বাজারস্থ স্কুল মাঠে সম্মেলনে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সদস্য শাহিনুল ইসলাম শাহীন,
শামসুদ্দোহা সাজু, আবু আলী মিঠু, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, যুবদলের মহানগর কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, স্বেচ্ছাসেবক দল মহানগর কমিটির সদস্য সচিব নুর হাসান সুমন, ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, রংপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,
৩২ নং বিএনপি নেতা ও সাবেক তামপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাকু, যুবদল তামপাট ইউনিয়ন শাখার সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিকুল, বিএনপি নেতা সহিদুল ইসলাম, তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিলন মিয়া প্রমুখ। এসময় মহানগর বিএনপির সদস্য সেলিম চৌধুরী, এ্যাডভোকেট রুবেল, তামপাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাহিন আখতার সাহেব, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,
তামপাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহিন আখতার,তাজহাট থানা যুবদলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব রফিকুল ইসলাম দুলাল, মহানগর ছাত্র দলের সাবেক সহ দপ্তর সম্পাদক ও তামপাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সোহেল, স্বেচ্ছাসেবক দল তাজহাট থানার আহবায়ক নব কৃষ্ণ রায় বাবু, যুগ্ম আহবায়ক ইমরান হোসেন চন্দন, সদস্য সচিব আলম মিয়া, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা ভুট্টু মিয়া, মুন্না বেগ, খাদেমুল ইসলাম, এনামুল ইসলাম মুরাদ প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে শহিদুল ইসলাম সাকু, সিনিয়র সহ সভাপতি পদে শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জসিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক পদে মিলন মিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়। এসময় ২৪৮ জন কাউন্সিলরসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।
















