
রংপুরে অটো পার্টস ব্যবসায়ী মানিক হ/ত্যা/র প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দর্শনা মোড়ের অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামাল মানিক হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন ১৫ নং ওয়ার্ড এলাকাবাসী। গতকাল (২৫ অক্টোবর) বেলা ১২টায় রংপুর দর্শনা মোড়ে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাফিউল ইসলাম সাফী। আরও বক্তব্য রাখেন মরহুম মনিরুজ্জামার মানিকের স্ত্রী মোছাঃ তহামিনা আক্তার অপি সহ অন্যান্য এলাকবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, অটো পার্টস ব্যবসায়ী মনিরুজ্জামার মানিক হত্যা মামলার আসামী ৫ জন । এরমধ্যে তাজহাট থানা পুলিশ ১জন আসামীকে গ্রেফতার করেছে। অল্প কিছুদিনের মধ্যে সে আদালত থেকে জামিন নিয়ে বেড়িয়ে আসেছে। কিন্তু পুলিশ এখনও মানিক হত্যার মূল আসামীদের গ্রেফতার করছে না। আসামীরা প্রকাশ্যে ঘুওে বেড়াচ্ছ ও মানিকের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছে। তাই অবিলম্বে হত্যাকারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশানের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।









