জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়। গতকাল (২৫ অক্টোবর) বেলা ২ টায় রংপুর টাউনহলের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও জাতীয় সংসদ নির্র্বাচনে রংপুর ৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কমিটির সভাপতি একেএম আজম খান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বিশিষ্ট আইনজীবী মোঃ কাওসার আলী,
জননেতা রায়হান সিরাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর কোতয়ালী থানা কমিটির সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদে আইনী ভিত্তি না থাকলে সেই সনদের কোন মুল্য নেই । এছাড়া পিয়ার পদ্ধতি বাস্তবায়ন না করলে বাংলাদেশ ফ্যাসিস্ট আবার কায়েম হবে। তাই আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।














