সর্বশেষ
সর্বশেষ

Day: November 4, 2025

রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উত্তরাঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো রংপুরে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল (০৪ নভেম্বর ) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর গুপ্তপাড়াস্থ কার্র্যালয়ে ভিডিও বার্তার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে কার্র্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশেষ অতিথি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর (যুগ্ম সচিব), রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ মারুফ আহমেদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন (উপসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইতিহাসের প্রেক্ষাপটে জানানো হয়, ১৮৬১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের কার্যক্রম শুরু হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে এর প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে চারটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। চার দশকেরও বেশি সময় পর এবার পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রমের সূচনা হলো।

Read More »

অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামসুজ্জামান সামু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন রংপুর -৩ (সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন,দীর্ঘদিন রংপুর অবহেলিত ও বঞ্চিত ছিল। এবার সময় এসেছে পরিবর্তনের। আশাকরি রংপুরবাসী উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট দিবেন। আমার লক্ষ্য অবহেলিত বৈষম্যের শিকার রংপুরে উন্নয়ন করা। রংপুর জনপদকে এগিয়ে নেয়ার। মঙ্গলবার ( ৪ অক্টোবর) দুপুর ১টায় রংপুর সিটি বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এরআগে তিনি দুপুর ১২ টায় রংপুর কেরামতিয়া পীর সাহেব ( রহ:) এর মাজার জিয়ারত, দোয়ার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে তিনি নগরীর নবাবগঞ্জ বাজার ( গুদরী বাজার) সহ এলাকায় গণসংযোগ করেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার প্রতি আস্থা রেখেছেন। আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আমি মনোনয়ন পেয়ে যতটুকু সন্তুষ্ট হয়েছি, তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়েছে রংপুরের দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষজন। তারা মনে করে আমার রাজনৈতিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা ও ত্যাগের কারণে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, দলের নেতাকর্মী, সাধারণ মানুষ আমার পাশে রয়েছে। আসন্ন নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। এসময় মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন, সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহীন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আবেদ আলী, আব্দুস সালাম, আশফাকুল বসুনিয়া আজাদ, রফিকুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস্, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদরকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, যুগম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক সাজু মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক অরুপ রাজ, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দীন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »