সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

উত্তরাঞ্চলের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের নতুন অধ্যায়ের যাত্রা শুরু হলো রংপুরে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পঞ্চম বিভাগীয় আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল (০৪ নভেম্বর ) মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর গুপ্তপাড়াস্থ কার্র্যালয়ে ভিডিও বার্তার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান।

এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে কার্র্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশেষ অতিথি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোঃ আবু জাফর (যুগ্ম সচিব), রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ মারুফ আহমেদ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) সেখ কামাল হোসেন (উপসচিব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ইতিহাসের প্রেক্ষাপটে জানানো হয়, ১৮৬১ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গঠনের মাধ্যমে এই উপমহাদেশে প্রত্নতত্ত্বের কার্যক্রম শুরু হয়।

স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে এর প্রধান কার্যালয় ঢাকায় স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৮৩ সালে বিভাগীয় পুনর্বিন্যাসের মাধ্যমে ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামে চারটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। চার দশকেরও বেশি সময় পর এবার পঞ্চম আঞ্চলিক কার্যালয় হিসেবে রংপুরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যক্রমের সূচনা হলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM