সর্বশেষ
সর্বশেষ

Day: November 19, 2025

রংপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের  দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন সমাবেশ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মেডিকেলটেকনোলজিস্ট ওফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন সমাবেশ হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সংগঠক মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, সিয়াম হোসাইনসহ অন্যরা।  এ সময় বক্তারা বলেন, গত ১৫ বছর ধরে স্বাস্থ্যখাতে টেকনোলজিস্ট পদে নিয়োগ নেই। সরকার ডিপ্লোমা নার্স, কৃষিবীদ, ইঞ্জিনিয়ারদের ১১ তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত করলেও ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা চরম অবহেলার শিকার হয়েছে। দীর্ঘ ৩০ বছর ধরে একই পদে চাকুরী করে আসছে তারা। এ নিয়ে আন্দোলন করা হলে অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা দশম গ্রেডে উন্নীত করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই ফাইল এখনও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আটকে রয়েছে। অবিলম্বে দাবী আদায় না হলে আগামী সপ্তাহ থেকে কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারী দেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। কর্মসূচিতে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও শিক্ষার্থীরা অংশ নেন। 

Read More »

রংপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নে ও এ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও ইমোশনাল ডেভোলাপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে ৪ প্লাস শিশুদের মেধা বিকাশে ব্র্যাক প্রি- প্রাইমারী খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৯ নভেম্বর) বুধবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলা হলরুমে ব্র্যাক শিক্ষা ব্যাবস্থাপনা রংপুরের জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিনের উপস্থাপনায় ও ব্র্যাক রংপুর জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজেসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সুলতান সালাউদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ব্র্যাক রংপুর জেলা ব্যাবস্থাপক অদ্যনাথ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্র্যাক প্রি- প্রাইমারী শিক্ষিকা ও ৪ প্লাস শিশু শিক্ষার্থীদের মা । অনুষ্ঠানে ৪ প্লাস শিশুদের মেধা বিকাশে খেলার জগৎ মডেল বাস্তবায়নে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক শিক্ষা ব্যাবস্থাপনা রংপুরের জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অরগানাইজার মোঃ এনামুল হক, মোছাঃ মোরছালিনা, কাউন্সিলর শান্তনা, নিপা, শারমিন, মুনতাহা সহ সকল অভিভাবকবৃন্দ।

Read More »

শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ অগ্রহায়ণ (১৯ নভেম্বর) ২০২৫ খৃ. – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই। উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নকল্পে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিজয় দিবস উপলক্ষ্যে কোনো শঙ্কা নেই এবং কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। বিজয় দিবসের কর্মসূচিতে কোনো পরিবর্তন হবে না। আগে যেভাবে সব কর্মসূচি হয়েছে, সেভাবেই হবে এবং এবারও প্যারেড অনুষ্ঠিত হবে না। গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া গতকাল রাতে ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নিয়ে পরে ফেরত দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়টা আমি প্রথম শুনলাম। অনুসন্ধান করার পর হয়তো আমি বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ খৃৃ. – প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়ে বলেছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে।  প্রধান উপদেষ্টা বলেন, ‘এখন নির্বাচনের সময়। আমরা প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘এটি একটি বড় প্রয়াস। অভ্যুত্থান থেকে নির্বাচনের পথে যাত্রা। এটি হবে শান্তিপূর্ণ, উৎসবমুখর, আনন্দ ও মিলনের সময়। মানুষ তাদের আশা ও আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবে।’ অধ্যাপক ইউনূস আজ মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রশিক্ষণ সম্পন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং কোর্স থেকে অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প জাতির অগ্রগতিতে কাজে লাগানোর আহবান জনান। আজ মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যের শুরুতেই সব গ্র্যাজুয়েট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা এই কোর্স থেকে যে জ্ঞান, প্রজ্ঞা ও সংকল্প অর্জন করেছেন তা জাতির অগ্রগতিতে কাজে লাগান।’ তিনি আরও বলেন, ‘ডিএসসিএসসি কোর্স ২০২৫-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’ ডিএসসিএসসিকে একটি শীর্ষস্থানীয় সামরিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এই প্রতিষ্ঠানে এসে আমি গর্বিত। এটি শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিকভাবে অন্যতম সেরা প্রতিষ্ঠান।’ গ্র্যাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যেহেতু বাংলাদেশে অবস্থান করছেন, তাই আমি নিশ্চিত আপনারা দেশের সঙ্গে পরিচিত হয়েছেন। যে প্রস্তুতি ও কোর্স সম্পন্ন করেছেন, তা যেকোনো দেশে কাজে লাগাতে পারবেন। বাংলাদেশে থাকায় আপনারা ভাগ্যবান। কারণ দেশটি এক বিশাল পরিবর্তন ও রূপান্তরের সময় অতিক্রম করছে। আমরা বারবার বলেছি, আমরা নতুন বাংলাদেশের দিকে এগুচ্ছি।’ গত বছরের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই অভ্যুত্থানের মাধ্যমে অতীত শাসন ব্যবস্থার অবসান হয়েছে। দেশের মানুষের মনে নতুন আশা ও আকাঙ্ক্ষার উদ্রেক হয়েছে। এই আশা শুধু বাংলাদেশে নয়, এটি বিশ্বব্যাপী একটি আকাঙ্ক্ষা।’ তিনি আরও উল্লেখ করেন, কোর্সে অংশ নেওয়া বিদেশী ও বাংলাদেশি কর্মকর্তারা প্রশিক্ষণের সময় ঐতিহাসিক মুহূর্ত দেখেছেন, যা বাংলাদেশে বিরল অভিজ্ঞতা। ২০২৪ সালের অভ্যুত্থানে সামরিক বাহিনীর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। জনগণের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে। বাংলাদেশ একটি ভাগ্যবান দেশ। সব বাহিনী তাদের নেতৃত্বের অধীনে জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ।’ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, দেশের একতা এবং সশস্ত্র বাহিনীর সমর্থনের কারণে দ্রুত সংকট উত্তরণ এবং জাতিকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, ‘এই একতার কারণে আমরা দেশের সকল আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে পেরেছি। কারণ সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।’ সংস্কারমূলক কর্মসূচির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা অতীতে ফিরে যেতাম, সকল ত্যাগ বৃথা যেত। আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প। সংস্কার একটি বিষয়, কিন্তু তা ঠিকমতো সম্পন্ন করতে হবে, যাতে আমরা আর কোনো ভুল না করি— এটিও জানা জরুরি।’ গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানেযর সময় সংঘটিত অপরাধের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে এ ভয়াবহ অপরাধ করেছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’ ডিএসসিএসসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশি কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনাদেরঙ অংশগ্রহণ বাংলাদেশের শক্তিশালী বৈশ্বিক প্রতিরক্ষা সম্পর্কের উজ্জ্বল প্রতিফলন। আশা করি, ভবিষ্যতেও স্টাফ কলেজ ও বাংলাদেশের সঙ্গে আপনাদের সম্পর্ক অব্যাহত থাকবে।’ আইএসপিআরের তথ্যমতে, ডিএসসিএসসি কোর্সু২০২৫-এ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০ জন, নৌবাহিনীর ৪৫ জন এবং বিমান বাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের ৩ জন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আগত ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে এ বছর মোট ৩১১ জন প্রশিক্ষণার্থী গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এতে বাংলাদেশ পুলিশের একজন নারী কর্মকর্তাসহ মোট ১৪ জন মহিলা কর্মকর্তা গ্র্যাজুয়েশন অর্জন করেন, যা নারীর অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির প্রতিফলন। সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের উচ্চতর দায়িত্ব ও নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত করতে অঙ্গীকারবদ্ধ। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৫,৩২৯ জন কর্মকর্তা, ২০ জন পুলিশ কর্মকর্তা এবং বন্ধুপ্রতিম ৪৫ দেশের ১,৪৬৫ জন বিদেশী সামরিক কর্মকর্তা—মোট ৬,৮১৪ জন অফিসার এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

Read More »