জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ব্র্যাক শিক্ষা কর্মসূচীর বাস্তবায়নে ও এ্যাডভোকেসি ফর প্লে, আরলি লার্নিং অ্যান্ড সোশিও ইমোশনাল ডেভোলাপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে ৪ প্লাস শিশুদের মেধা বিকাশে ব্র্যাক প্রি- প্রাইমারী খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৯ নভেম্বর) বুধবার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলা হলরুমে ব্র্যাক শিক্ষা ব্যাবস্থাপনা রংপুরের জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিনের উপস্থাপনায় ও ব্র্যাক রংপুর জেলা সমন্বয়ক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে খেলার জগৎ মডেল বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজেসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সুলতান সালাউদ্দিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ব্র্যাক রংপুর জেলা ব্যাবস্থাপক অদ্যনাথ বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ব্র্যাক প্রি- প্রাইমারী শিক্ষিকা ও ৪ প্লাস শিশু শিক্ষার্থীদের মা ।
অনুষ্ঠানে ৪ প্লাস শিশুদের মেধা বিকাশে খেলার জগৎ মডেল বাস্তবায়নে ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্র্যাক শিক্ষা ব্যাবস্থাপনা রংপুরের জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অরগানাইজার মোঃ এনামুল হক, মোছাঃ মোরছালিনা, কাউন্সিলর শান্তনা, নিপা, শারমিন, মুনতাহা সহ সকল অভিভাবকবৃন্দ।
















