সর্বশেষ
সর্বশেষ

Day: November 30, 2025

রংপুরে জাতীয় শ্রমিক শক্তি’র বিশেষ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জাতীয় শ্রমিক শক্তি রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিশেষ সংবর্ধনা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়। গতকাল (৩০ নভেম্বর) রবিবার বেলা ১২টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ বিআরটিএ কতৃক জাতীয় শ্রমিক শক্তি রংপুর জেলার যুগ্ম সমম্বয়কারী মোঃ রফিকুল ইসলাম নিরপদ মটরযান চলানর স্বীকৃতি স্বরুপ সেরা চালক হিসেবে সনদ প্রাপ্ত হওয়ায় জাতীয় শ্রমিক শক্তি’র পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ রোজাউল ইসলাম, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ আব্দুল বারেক, সিনিয়র সংগঠক মোঃ মামুন চাকলাদার, কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় উপকমিটির প্রধান সমন্বয়কারী মোঃ হাফিজুর সরকার, কেন্দ্রƒীয় সংগঠক মোঃ মামুন বিল্লাহ, কেন্দ্রীয় সংগঠক মোঃ কাওসার আহমেদ সহ জাতীয় শ্রমিক শক্তি রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের অঙ্কুর বইয়ের মোড়ক উন্মোচন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ২০২৫ সালে অঙ্কুর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল (৩০ নভেম্বর) রবিবার সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে অঙ্কুর বইয়ের মোড়ক উন্মোচন উদ্বোধন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন প্রফেসর ডাঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, স্কুল শাখার কো-অর্ডিনেটর (মাধ্যমিক) শাখার আফরোজা বেগম, স্কুল ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি হোসেনে আরা মাহমুদা ও মোঃ রবিউজ্জামান পলাশ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আরমান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান রোজেন।

Read More »