জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে ২০২৫ সালে অঙ্কুর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গতকাল (৩০ নভেম্বর) রবিবার সকাল ১০টায় লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে অঙ্কুর বইয়ের মোড়ক উন্মোচন উদ্বোধন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান লায়ন প্রফেসর ডাঃ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, স্কুল শাখার কো-অর্ডিনেটর (মাধ্যমিক) শাখার আফরোজা বেগম, স্কুল ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি হোসেনে আরা মাহমুদা ও মোঃ রবিউজ্জামান পলাশ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আরমান হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইনামুল হাসান রোজেন।














