সর্বশেষ
সর্বশেষ

Day: December 18, 2025

রংপুরে এফ ও এইচ স্কুলের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে এফ ও এইচ স্কুল। দিবসটি উপলক্ষে নগরীর রবাটসনগঞ্জস্থ হিড কর্তৃক পরিচালিত এফ ও এইচ স্কুল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবাটসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিডের চেয়ারম্যান এম. এ. বারী, নির্বাহী পরিচালক মো. শরপুদ্দিন, ভাইস চেয়ারম্যান আউয়াল দাউদ, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ মুন্না, সদস্য কাশেম ভোলা, এফ ও এইচ স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আরা রাণী, সহকারী শিক্ষক মোছা. রওনক সুলতানা, মোছা. চুমকি খাতুন, মোছা. আয়শা আক্তার, আফরোজা সুলতানা শোভা ছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।

Read More »

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের মহান বিজয় দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- রাজ:- ৯৯৬) এর বিস্তারিত কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিবগত রাতের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসিম আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ পারভেজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আহমেদ মিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন পাশা, দপ্তর সম্পাদক শ্রী অন্তর দাস, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সমাজ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ছাব্বির হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ রজিউল ইসলাম সাবু ও মোঃ আহসান হাবীব জয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষ  বিজয়ী করতে হবে- সামু 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর সদর-৩ আসনের ১০, ১৩, ১৪ ও ২৭ নং ওয়ার্ডে বিএনপি ও স্থানীয় এলাকাবাসী আয়োজিত দোয়া মাহফিল এবং গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ১০ নং ওয়ার্ড পূর্ব গিলাবাড়ী এলাকায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন,  ইতিহাস ঐতিহ্যে ভরা রংপুর  দীর্ঘদিন থেকে অবহেলিত বঞ্চিত অবস্থায় রয়েছে। জাতীয় পার্টির নামক একটি রাজনৈতিক দল রংপুরের মানুষের ভাগ্য নিয়ে রংপুরে উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা রংপুরকে শোষণ করেছে শাসন করেছে কিন্তু কোন উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। এবার সময় এসেছে  তাদের প্রতিহত করার। ব্যালটের মাধ্যমে জবাব দেবার। আমি বিশ্বাস করি  রংপুরের মানুষ বদলে গেছে। তারা পরিবর্তন চায়। সেই পরিবর্তন ধানের শীষের মাধ্যমেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের  দল মত নির্বিশেষে  রংপুরের উন্নয়নের স্বার্থে, রংপুরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রংপুর সদর ৩ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ সময় তিনি  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।  এসময় উপস্থিত ছিলেন,  রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল,  স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, শাহিনুল ইসলাম শাহীন,ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,আব্দুস সালাম, মহসিন আলী,  মহানগর বিএনপির সদস্য ও ১০ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দোহা সাজু,  মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন,  মহানগর   মহিলা দল নেত্রী কানিজ ফাতিমা পারুল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু,১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড সভাপতি ইভা মাসুম, সাধারণ সম্পাদক দিল মেরাজুল  রিদু, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু,১৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ,  সাবেক ছাত্রদল নেতা হারুন উর রশিদ সোহেল সহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি নগরীর ১৩ নং ওয়ার্ডের পীরজাবাদ এলাকায় গণসংযোগ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  এছাড়াও নগরীর ২৭ নং ওয়ার্ডের বাবুপাড়া, খামারমোড় সহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়। 

Read More »

সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা রুকুনুজ্জামানের বিদায় সংবর্ধনা

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা পরিষদের প্রধান সহকারী মো: রুকুনুজ্জামান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করে দিনাজপুর জেলা পরিষদে পদায়িত হওয়ায় রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১৪ই ডিসেম্বর (রোববার) আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আব্দুল মোতালেব সরকার মো: রুকুনুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। বিদায় মুহূর্তে রংপুর জেলা পরিষদে কর্মরত সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, নির্বাহী কর্মকর্তা এস. এম. দারদা এবং সহকারী প্রকৌশলী মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা। উল্লেখ্য, মো: রুকুনুজ্জামান দীর্ঘদিন ধরে রংপুর জেলা পরিষদের প্রধান সহকারী হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

Read More »

রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ”দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা, চেক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গতকাল (১৮ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রংপর জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম । এ সময় প্রধান অতিথি বলেন, রংপুরের একটি ছেলে যখন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে যখন বিজয়ী হয় আমি তখন খুশি হই। রংপুর জেলার একজন অভাবী মানুষ যখন কষ্টে তার দিনাতিপাত করে তখন আমি ভিতরে ভিতরে খুব কষ্ট পাই। কাজেই আমার চিন্তা, আমার সময়, আমার যে কাজ সবই কিন্তু আপনাদের জন্য এবং আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে কথা নিশ্চিতভাবেই বলছি যে আমাদের যে কোন কাজ আমরা রংপুর জেলার জন্য আরো বেশি সুন্দর ভাবে আরো বেশি বেগবান ভাবে আমরা করতে চাই। প্রতিবছর মোট জনশক্তি রপ্তানির ৫০ থেকে ৬০ ভাগ কর্মী সৌদি আরবে যান। চলতি বছরেও এ পর্যন্ত যে ১০ লক্ষ ৭১ হাজার কর্মী বিদেশে গেছেন এবং এর মধ্যে ৭ লক্ষ ১২ হাজার গেছেন সৌদি আরবে। সৌদি আরবে এখনো সর্বোচ্চসংখ্যক কর্মী যান। সেখানকার বাজারেও নানা সমস্যা তৈরি হচ্ছে। নতুন আইনে সৌদি আরবে কাজ করতে গেলে কর্মীদের দেশটির যাওয়ার পর ইকামা, চাকরি, বেতনসহ বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। সৌদি আরবে যাওয়ার পর এসব জটিলতায় কয়েক মাস বেকার বসে কাটাতে হয় কর্মীদের। সভা শেষে রেমিট্যান্স যোদ্ধাদের প্রতিবন্ধী আত্মীয়-স্বজনদের মাঝে চেক বিতরণ করা হয়।

Read More »

উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০২৫ খৃ.- প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।  বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর ধরে গুম থাকলে এবং জীবিত ফিরে না এলে ট্রাইব্যুনাল তাঁকে আনুষ্ঠানিকভাবে ‘ডিসঅ্যাপিয়ার্ড’ বা ‘গুম’ হিসেবে ঘোষণা করতে পারবে। মানবাধিকার কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকার ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। একই সঙ্গে ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগে ট্রাইব্যুনালের জন্য আইনজীবী নিয়োগের সুযোগ পাবেন। গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তাঁর ওপর নির্ভরশীল পরিবারের কোনো সদস্য কমিশনের পূর্বানুমতি ছাড়াই গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এছাড়া বৈঠকে ‘বাংলাদেশ হাওড় ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাংলাদেশের হাওর অঞ্চলের ইকোসিস্টেম বিশ্বে বিরল ও অনন্য হলেও নদী ও নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অপরিকল্পিত বাঁধ নির্মাণ, বিষ ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পর্যটনের বিরূপ প্রভাবে এই পরিবেশব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়েছে। জলাশয় রক্ষায় বিদ্যমান আইনি কাঠামোর সীমাবদ্ধতার বিষয়টিও বৈঠকে উঠে আসে। নতুন অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব, কর্তৃত্ব ও অধিক্ষেত্র সুস্পষ্টভাবে নির্ধারণ করা হবে। জীববৈচিত্র্য, পরিবেশ ও বাস্তুতন্ত্র সংরক্ষণের লক্ষ্যে সুরক্ষা অধ্যাদেশ জারির বিধান রাখা হয়েছে। পাশাপাশি সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা ঘোষণা, নিষিদ্ধ কার্যক্রম নির্ধারণ এবং এসব কার্যক্রম অপরাধ হিসেবে গণ্য করে দণ্ডের বিধান যুক্ত করা হয়েছে। হাওর ও জলাভূমি এলাকায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত ব্যতিক্রম সাপেক্ষে অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং সংরক্ষণ কার্যক্রমে তাঁদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিধি, প্রবিধান ও নির্দেশিকা প্রণয়নের ক্ষমতাও রাখা হয়েছে। বৈঠকে সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের একটি নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। স্বাধীনতার পর থেকে জেনেভায় বাংলাদেশের একটি স্থায়ী মিশন থাকলেও বার্নে দূতাবাস না থাকায় এত দিন সেখান থেকেই জাতিসংঘ ও দ্বিপক্ষীয় কূটনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ও কৌশলগত অংশীদার হওয়ায় বার্নে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, একজন ফার্স্ট সেক্রেটারি এবং কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মোট ৮২টি মিশন অফিস রয়েছে। এ ছাড়া বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়েও আলোচনা হয়। তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখে খোঁজখবর নিচ্ছেন। হাদির চিকিৎসা তদারকিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল সিঙ্গাপুরে পৌঁছেছেন।  বৈঠকে চলতি বছর মহান বিজয় দিবস সুন্দর ও সুচারুভাবে উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে বিশেষ ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ।

Read More »

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ পৌষ (১৭ ডিসেম্বর) ২০২৫ খৃ. – মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিভিন্ন দিক-নির্দেশনা এবং নীতি প্রণয়ন ও বাস্তবায়নে জাতীয় সমন্বয় কমিটির ৩০তম সভা আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম অধিকতর দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে বিদ্যমান মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর কতিপয় ধারা যুগোপযোগী করে উক্ত আইনটি সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের লক্ষ্যে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত ১১টি কেইসের জন্য গঠিত যৌথ অনুসন্ধান ও তদন্ত দলের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। উল্লিখিত অগ্রাধিকার কেইসের ক্ষেত্রে ইতোমধ্যে ১০৪টি মামলা দায়ের করা হয়েছে, ১৪টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং আদালত কর্তৃক ৪টি মামলায় রায় প্রদান করা হয়েছে। এছাড়া, দেশে মোট ৫৫,৬৩৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি, বিদেশে মোট ১০,৫০৮ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্থাৎ সর্বমোট ৬৬,১৪৬ কোটি টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ সংযুক্ত (Attached) এবং অবরুদ্ধ (Freeze) করা হয়েছে। অধিকন্তু, ১১টি অগ্রাধিকার কেইসের জন্য ২১টি MLAR সংশ্লিষ্ট দেশে প্রেরণ করা হয়েছে। সভায় অগ্রাধিকার কেইসসমূহে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল, সংশ্লিষ্ট দেশে MLAR প্রেরণ এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে কার্যকরি উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিদ্যমান আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে বাংলাদেশের অবস্থান মূল্যায়নের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিং (এপিজি) কর্তৃক আগামী ২০২৭-২৮ মেয়াদে ৪র্থ পর্বের মিউচুয়্যাল ইভ্যালুয়েশন সম্পন্ন হবে। সভায় মিউচ্যুয়াল ইভ্যালুয়েশনকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে বিবেচনাপূর্বক মিউচ্যুয়াল ইভ্যালুয়েশন মোকাবিলায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়। সভায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন; প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া; বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর; অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক; জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

ই-পারিবারিক আদালত চালু ; দুর্নীতি , মামলার জটসহ বিচার প্রার্থীর ভোগান্তি এখন কম হচ্ছে

এ্যাডভকেট আজাদ / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বিচারব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ডিজিটাইজেশনের দিকে এগোনোর সময় এসেছে উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে ই-পারিবারিক আদালতের মাধ্যমে নিঃসন্দেহে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। কারণ ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীকে আর আগের মতো ঘুরতে হবে না। গত নভেম্বর, ২০২৫ নভেম্বর ২৪ তারিখ সোমবার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনে জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ড. আসিফ নজরুল এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এই ই-পারিবারিক আদালত তৈরিতে সহযোগিতা করে। বিভিন্ন সংস্কার কার্যক্রমের উদাহরণ দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে ২১টি রিফর্মের কাজ করা হয়েছে। তিনি মনে করেন, এসব সংস্কার টিকবে না, যদি না আইনজীবীসহ সংশ্লিষ্ট সবাই এতে যুক্ত না হন এবং ধারাবাহিকতা বজায় না থাকে। আইন উপদেষ্টা বলেন, ই-জুডিসিয়ারি ও ই-রেজিস্ট্রেশন প্রকল্প আমরা শুরু করে দিয়ে যাবো। আমরা আশা করবো আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন, ওনারা নিশ্চিয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন। সেটা তারা প্রমাণ করবেন। বাংলাদেশে সংস্কার নিয়ে কয়েক ধরণের বিভ্রান্তি কাজ করে উল্লেখ করে উপদেষ্টা বলেন, পারিবারিক বিরোধের ক্ষেত্রে আগে পারিবারিক আদালতে যেতে হতো। এখন পারিবারিক বিরোধের ক্ষেত্রে প্রথমে অবশ্যই লিগ্যাল এইড অফিসে যেতে হবে। সেখানে সন্তুষ্ট না হলেই কেবল পারিবারিক আদালতে যাওয়া যাবে। এতে ভোগান্তি ও দুর্নীতি কমবে, সময়ও বাঁচবে। তিনি বলেন, আইন সংস্কারের মাধ্যমে এখন লিগ্যাল এইড অফিসে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের বিধান করা হয়েছে। এতবড় পরিবর্তনের অবশ্যই একটি ইতিবাচক প্রভাব পড়বে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি। তিনি জানান, এখন ২০ জেলায় এই কার্যক্রম চালু করেছি, আমাদের স্বপ্ন আছে, যাওয়ার আগে ৬৪ জেলায় চালু করব। আমাদের একটি হিসাব আছে, যখন এই কার্যক্রম সারাদেশে সম্পূর্ণভাবে চালু হবে, তখন বাংলাদেশের মোট মামলার ১/৪ অংশ এমনকি ১/৩ অংশ লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিষ্পত্তি হবে। আশা করি, এর ফলে আগামী ৫ বছরের মধ্যে মামলার জট অন্তত ৫০ শতাংশ কমে যাবে। আইন উপদেষ্টা বলেন, আমরা মনে করি, সংস্কার মানে শুধু সংবিধান পরিবর্তন করা। আমার জানামতে, বাংলাদেশে অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় সংস্কার হলো ভ্যাট (মূল্য সংযোজন কর) চালু করা। প্রশ্ন রেখে তিনি বলেন, ‘ভ্যাট কী সংবিধান পরিবর্তন করে চালু করা হয়েছিল? না, এটা আইনের মাধ্যমে চালু করা হয়েছিল।’ বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের অনেক বড়বড় নীতি পরিবেশ সংরক্ষণ বিষয়ক আইন প্রণয়ন/সংস্কারের মাধ্যমে হয়েছিল। বাংলাদেশে এসিড সন্ত্রাস নিয়ন্ত্রণও আইনের মাধ্যমে হয়েছিল।এরকম অনেক বড়বড় সংস্কার/পরিবর্তন আইনের মাধ্যমে হয়েছিল। সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে তিনি বলেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর ১০ বছর সময় লেগেছে। কাজেই সংস্কার রাতারাতি করা সম্ভব না। মালদ্বীপ ও তিউনিসিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে যেন রাষ্ট্র কাঠামো দুর্বল না হয়, সেটাও চিন্তা করতে হবে। তাই সংস্কার অবশ্যই বাস্তব চিন্তার আলোকে করতে হবে। সংস্কার গ্রহণ করার জন্য দেশের মানুষকেও প্রস্তুত করতে হবে। নতুন সরকার আসলেও যেন আমাদের উদ্যোগগুলো চলমান থাকে, সেই আকাঙ্খা থাকবে। না হলে উদ্যোগগুলো ম্লান হয়ে যাবে। সংশয় দূর করতে উপদেষ্টা বলেন, অনেকে মনে করেন প্রযুক্তি এলে মামলা কমে যাবে। আসলে বিষয়টি এমন নয়। প্রযুক্তির মাধ্যমে আইনজীবীরাও আরও বেশি সেবা দিতে পারবেন। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন এই প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে। এটি আমার জন্য আনন্দের বিষয়। প্রক্রিয়াটি গ্রহণ করায় আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ডিজিটাল কার্যক্রম আইনজীবীদের আরও দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যরা। ই-পারিবারিক আদালতের মাধ্যমে মামলার দীর্ঘসূত্রতা, অতিরিক্ত খরচ, দূরত্বজনিত সমস্যা, কাগজের নথি ব্যবস্থাপনা, সময়ক্ষেপণ এবং ভিড় ও অপেক্ষার মতো আগের সমস্যাগুলোর সমাধান হবে বলে জানা গেছে। এছাড়া দ্রুত অনলাইন প্রক্রিয়া, ন্যূনতম খরচ, ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন এবং অনলাইন শিডিউলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

Read More »