জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন (রেজি: নং- রাজ:- ৯৯৬) এর বিস্তারিত কর্মসূচী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিবগত রাতের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে আলোচনা সভায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম জাহিদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাসিম আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি মোঃ পারভেজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাফ্ফর আহমেদ মিরাজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ আখতার হোসেন পাশা, দপ্তর সম্পাদক শ্রী অন্তর দাস,
প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সমাজ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ ছাব্বির হোসেন এবং কার্যকরী সদস্য মোঃ রজিউল ইসলাম সাবু ও মোঃ আহসান হাবীব জয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টুসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।














