জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা পরিষদের প্রধান সহকারী মো: রুকুনুজ্জামান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করে দিনাজপুর জেলা পরিষদে পদায়িত হওয়ায় রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১৪ই ডিসেম্বর (রোববার) আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আব্দুল মোতালেব সরকার মো: রুকুনুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।
বিদায় মুহূর্তে রংপুর জেলা পরিষদে কর্মরত সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ, নির্বাহী কর্মকর্তা এস. এম. দারদা এবং সহকারী প্রকৌশলী মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীরা।
উল্লেখ্য, মো: রুকুনুজ্জামান দীর্ঘদিন ধরে রংপুর জেলা পরিষদের প্রধান সহকারী হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
















