সর্বশেষ
সর্বশেষ

Day: January 2, 2026

চন্দনপাট অযোধ্যাপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন অপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে রংপুর সদর উপজেলাধীন চন্দনপাঠ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অযোধ্যাপুর বড় মমতাজের মোড়ের বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র দল মত নির্বিশেষে সকল স্তরের মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশবাসীর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা পূরণ হবার নয় । এ সময় তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, রংপুরবাসী দীর্ঘদিন থেকে অবলিত বঞ্চিত। একটি দল দীর্ঘদিন থেকে রংপুরের মানুষকে শাসন শোষণ করেছে তারা রংপুরে কোন উন্নয়ন করে নাই। আসন্ন নির্বাচনে পরিবর্তনের সুযোগ এসেছে। আশা করি রংপুরের বাঁশি উন্নয়নের পক্ষে পরিবর্তনের পক্ষে ধানের শীষের পক্ষে রায় দিবেন। এসময় বক্তব্য রাখেন, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, জেলা বিএনপির সদস্য ও সদ্যপুস্কনি ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, রংপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম, চন্দনপাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুল ইসলাম, সাধারণ সম্পাদক রুস্তম আলী, সদ্যপুস্কনি ইউনিয়ন বিএনপি’র সাবেক শফিকুল ইসলাম, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল প্রমুখ। এসময় বিএনপি নেতা কর্মীসহ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

Read More »

রংপুর সদর-৩ ও ৪ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল, জিএম কাদের-আখতার, এমদাদুল হক ভরসা সহ বৈধ ১৪

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ ও ৪ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বাতিল, জিএম কাদের-আখতারসহ বৈধ ১৪ রংপুর-৩ (সদর ও ১০ থেকে ৩৩নং ওয়ার্ড সিটি) এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে এ দুটি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল। বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জিএম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের মোছা. আনোয়ারা ইসলাম রানীকে। রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম। রংপুর-৪ আসনের বিএনপির এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর-৩ ও ৪ আসনে দাখিলকৃত ২০ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। রংপুর-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন এবং রংপুর-৪ আসনে ৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এ দুটি আসনে তিনজন করে মোট প্রার্থীর মনোনয়নপত্র বিধি মোতাবেক বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি। একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।

Read More »

রংপুরে এপেক্স’র ২টি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এপেক্স ক্লাব অব রংপুর ও এপেক্স ক্লাব অব তিস্তা, ২টি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ স্থানীয় একটি হোটেলে জুয়েল হ্যান্ডওভার নিউইয়ার সেলিব্রেশন জেলা -৭ সম্মেলনে বিজয়ীদের সংবর্র্ধনা উদযাপন অনুষ্ঠানে ২০২৬ এর এপেক্স ক্লাব অব রংপুরের নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্স এ্যাড. শাহান রহমান এবং ২০২৬ এর এপেক্স ক্লাব অব তিস্তা’র নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্স মোঃ সোয়েব আলমকে সংবর্ধা প্রদান করা হয়। এছাড়াও অন্যান্য নির্বাচিত এপেশিয়ানদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ২০২৫ সালের জেলা-৭ গভর্ণর এপেক্স কুতুবউদ্দিন, ২০২৬ সালের নির্বাচিত জেলা- ৭ গভর্ণর এপেক্স মোকলেসুর রহমান, ২০২৫ এর তিস্তা ক্লাব প্রেসিডেন্ট এপেক্স আরমান শেখ গোলাপ, জেলা-৭ সেক্রেটারী এপেক্স মোঃ আকতাররুজ্জামান শরীফ, ডিস্ট্রিক এডিটর -৭ ও রংপুর ক্লাবের পিপি এপেক্সে গৌতম কুমার রায়, রংপুর ক্লাবের জেভিপি এপেক্স আরমান আশিক , তিস্তা ক্লাব ও রংপুর ক্লাবের পিপি এপেক্স শমসের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »