জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে এপেক্স ক্লাব অব রংপুর ও এপেক্স ক্লাব অব তিস্তা, ২টি ক্লাবের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে নগরীর জাহাজ কোম্পানী মোড়স্থ স্থানীয় একটি হোটেলে জুয়েল হ্যান্ডওভার নিউইয়ার সেলিব্রেশন জেলা -৭ সম্মেলনে বিজয়ীদের সংবর্র্ধনা উদযাপন অনুষ্ঠানে ২০২৬ এর এপেক্স ক্লাব অব রংপুরের নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্স এ্যাড. শাহান রহমান এবং ২০২৬ এর এপেক্স ক্লাব অব তিস্তা’র নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্স মোঃ সোয়েব আলমকে সংবর্ধা প্রদান করা হয়।
এছাড়াও অন্যান্য নির্বাচিত এপেশিয়ানদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ২০২৫ সালের জেলা-৭ গভর্ণর এপেক্স কুতুবউদ্দিন, ২০২৬ সালের নির্বাচিত জেলা- ৭ গভর্ণর এপেক্স মোকলেসুর রহমান, ২০২৫ এর তিস্তা ক্লাব প্রেসিডেন্ট এপেক্স আরমান শেখ গোলাপ, জেলা-৭ সেক্রেটারী এপেক্স মোঃ আকতাররুজ্জামান শরীফ, ডিস্ট্রিক এডিটর -৭ ও রংপুর ক্লাবের পিপি এপেক্সে গৌতম কুমার রায়, রংপুর ক্লাবের জেভিপি এপেক্স আরমান আশিক , তিস্তা ক্লাব ও রংপুর ক্লাবের পিপি এপেক্স শমসের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।















