সর্বশেষ
সর্বশেষ

Day: January 23, 2026

রংপুরে বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২৩ জানুয়ারী ২০২৬ বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুরের আয়োজনে হাতের সুন্দর লোখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ জানুয়ারী) শুক্রবার দুপুর ২টায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অডিটরিয়ামে হাতের সুন্দর লোখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ আহসানুল কবির । অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতা (মার্কিন যুক্তরাষ্ট্র), জাতীয় পরিচালক (বাংলাদেশ) ও কেন্দ্রীয় বিচারক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি খোরশেদ আলম ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র সুজনর্স একাডেমির পরিচাকল আবু মোঃ রিয়াজ মাহমুদ সুজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভাইস প্রিন্সিপাল (কলেজ) নুসরাত তারিফা, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভাইস প্রিন্সিপাল (স্কুল) ফাউজিয়া আফরোজ চৌধুরী, হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দিলীপ অধিকারী, সহকারী সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান সহ সকল অভিভাবকগণ।

Read More »

লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেলকে সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে নব নির্বাচিত লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেল এমজেএফ কে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে নব নির্বাচিত লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেল এমজেএফ কে ফুলদিয়ে সংবর্ধনা জানান লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি এমজেএফ। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক ও রিলিফ কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ মিরাজুল মহসিন, পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট মেজর (অব) নাসিম উদ্দিন, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সদস্য মোঃ শাহিন পারভেজ এমজেএফ, গভর্নিং বডি সদস্য প্রদীপ কুমার পাল, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, পরিচালক মোঃ আরমান, ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, লায়ন ডাঃ জেরিন, লিও এ্যাডভাইজার অনিন্দ আউয়াল, পরিচালক লায়ন মোয়াজ্জেম, পরিচালক তানজিউল রহমান, পরিচালক খন্দকার মাহামুদ এলাহী, পরিচালক লায়ন জাহেদা খাতুন, পরিচালক লায়ন হিরম্ব রয়, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লায়ন টুম্পা সরকার, লায়ন মহসিন হাসনাত, লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন নুরজাহান ইসলাম, লায়ন সফিকুল ইসলাম, সহ লিও সদস্যগণ।

Read More »

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি : প্রধান উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ খৃ. – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি। ‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।’ তিনি বলেন, ‘হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আমি প্রত্যাশা করি, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়। আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।’ প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Read More »

ত্রয়দশ সংসদ নির্বাচন; আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিগগিরই প্রজ্ঞাপন আসছে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ খৃ. – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ সহজ করতে এবং নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটির পাশাপাশি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল বুধবার নির্বাচন প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটিই উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। প্রেস সচিব আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি আলাদা ছুটির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি—এই দুই দিন ছুটি পাবেন। এর সঙ্গে ভোটের দিন ১২ ফেব্রুয়ারির ছুটি যুক্ত হয়ে তাঁদের জন্য টানা তিন দিনের ছুটি থাকবে। তবে ১০ ফেব্রুয়ারির ছুটি শুধু শিল্পাঞ্চলের শ্রমিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শফিকুল আলম বলেন, ১১ ফেব্রুয়ারি যেহেতু ভোটের আগের দিন, তাই ঢাকা, শিল্পনগরী বা অন্যান্য বড় শহরে অবস্থানরত অনেক ভোটার নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এ ব্যবস্থার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলোর বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান প্রেস সচিব। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Read More »