জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ২৩ জানুয়ারী ২০২৬ বিশ্ব হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুরের আয়োজনে হাতের সুন্দর লোখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ জানুয়ারী) শুক্রবার দুপুর ২টায় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অডিটরিয়ামে হাতের সুন্দর লোখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ আহসানুল কবির ।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন বিশ্ব হাতের লেখা প্রতিযোগিতা (মার্কিন যুক্তরাষ্ট্র), জাতীয় পরিচালক (বাংলাদেশ) ও কেন্দ্রীয় বিচারক মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি খোরশেদ আলম ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র সুজনর্স একাডেমির পরিচাকল আবু মোঃ রিয়াজ মাহমুদ সুজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভাইস প্রিন্সিপাল (কলেজ) নুসরাত তারিফা, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভাইস প্রিন্সিপাল (স্কুল) ফাউজিয়া আফরোজ চৌধুরী, হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক দিলীপ অধিকারী, সহকারী সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান সহ সকল অভিভাবকগণ।
















