সর্বশেষ
সর্বশেষ

Day: February 22, 2026

অপরাধ যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সিরাজগঞ্জ, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ আত্মনিয়োগ করবো। এ জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নবীনদের অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, চাঁদাবাজি ও অপরাধ করলে কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আজ নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথা নয়, কাজ দেখতে চায়। তাদের দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে। তিনি বলেন, আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমুখী সমাজ উপহার দিতে চাই। এ জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। ইকবাল হাসান মাহমুদ বলেন, নির্বাচনি ওয়াদাগুলো পূরণে দ্রুত পদক্ষেপ নিতে হবে। জনগণকে দেখাতে হবে যে কিছু পরিবর্তন শুরু হয়েছে। তিনি উন্নয়ন কার্যক্রমের গুণগতমান বজায় রাখার নির্দেশ প্রদান করেন। সরকার ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করার জন্য প্রতিটি মন্ত্রণালয়, দপ্তরকে নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি জেলার সকল দপ্তরকে ১৮০ দিনের কর্মসূচি তৈরি করে জমা দিতে নির্দেশ প্রদান করেন। তথ্য সুত্রে.

Read More »

রংপুরে বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে এবং বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান ডিসি ডিবি সনাতন চক্রবর্তী। এ সময় তিনি বলেন, পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম’র নির্দেশনায় আজ ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি রংপুর জেলার পীরগাছা থানার আদম গনেশের খামার এলাকার হোসেন আলির ছেলে মাইদুল ইসলাম (৩০)। অভিযানে প্রায় পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ সরঞ্জাম এবং খালি কৌটা, সিল করার মেশিন ইত্যাদি আটক করা হয়। ডিসি ডিবি বলেন, আটক ব্যক্তি ছয়মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে একটা নকল ঘিয়ের কারখানা গড়ে তোলেন। কোন রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করে শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তিনি এই ঘি তৈরি করতেন এবং রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল।

Read More »

মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ ফাল্গুন (২১ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহিদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা। একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহিদ হন আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমদ, আব্দুল জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরো মজবুত ও সুদৃঢ়। একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে রূপ নিয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভাষা শহিদ এবং ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবতকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই। আজকের এই দিনে আমি বিশ্বজুড়ে সকল জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লষ্ট সবার প্রতি আহ্বান জানাই। আসুন, আমরা দেশে বিদ্যমান ভাষাবৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি। আমি সকল ভাষা শহিদের মাগফেরাত কামনা করি। আমি মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গৃহিত সকল কর্মসূচির সফলতা কামনা করি।”

Read More »

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ইফতার ও দোয়া মাহফিলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি): তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ সাংবাদিকদের সাথে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শুরুতেই এখানে সবার সাথে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তথ্য মন্ত্রী এসব কথা বলেন। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ এতে অংশ নেন। অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলাম

Read More »

চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতি স্বাস্থ্যমন্ত্রীর

মনোহরদী (নরসিংদী), ৭ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, জনস্বাস্থ্যের দিকে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে, স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। চিকিৎসা সেবাকে সহজলভ্য ও সর্বজনীন করার মনমানসিকতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে পূরণ হবে। মন্ত্রী আজ নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামের নিজ বাড়িতে প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো তিনি নরসিংদী-৪ নির্বাচনি এলাকায় নিজ বাড়িতে আসেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Read More »