সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক

রংপুরে বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পাওয়া গিয়েছে এবং বিপুল পরিমান নকল ঘিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় মহানগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান ডিসি ডিবি সনাতন চক্রবর্তী।

এ সময় তিনি বলেন, পুলিশ কমিশনার মজিদ আলী বিপিএম’র নির্দেশনায় আজ ২১ ফেব্রুয়ারি দুপুর তিনটার দিকে নগরীর ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামের প্রেসিডেন্টের মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি রংপুর জেলার পীরগাছা থানার আদম গনেশের খামার এলাকার হোসেন আলির ছেলে মাইদুল ইসলাম (৩০)। অভিযানে প্রায় পাঁচ মণ নকল ঘি, বিপুল পরিমাণ সরঞ্জাম এবং খালি কৌটা, সিল করার মেশিন ইত্যাদি আটক করা হয়।

ডিসি ডিবি বলেন, আটক ব্যক্তি ছয়মাস আগে দামোদরপুরের প্রেসিডেন্টের মোড় এলাকায় একটা ঘর ভাড়া নিয়ে একটা নকল ঘিয়ের কারখানা গড়ে তোলেন। কোন রকম দুগ্ধজাত দ্রব্য ব্যবহার না করে শুধুমাত্র ডালডা, পাম ওয়েল এবং কৃত্রিম ফ্লেভার ব্যবহার করে তিনি এই ঘি তৈরি করতেন এবং রংপুরসহ সারাদেশে কুরিয়ার সার্ভিসে সরবরাহ করতেন। রমজান উপলক্ষে তার কার্যক্রম অনেক বৃদ্ধি পেয়েছিল।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM