সর্বশেষ
সর্বশেষ

Day: March 1, 2026

রংপুরে সাংবাদিকদের মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি মহিউদ্দিন মখদুমী সহ সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে রংপুরে। রোববার (১ মার্চ) দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশেন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোরনসহ কর্মরত পৃন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমকর্মীরা। আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি মাহমুদুল হাসান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলাদেশে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সদস্য সচিব ফেরদৌস কবির জয়, সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন প্রমুখ। মানববন্ধনের শুরুতেই হামলার বিবরণ তুলে ধরেন মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী। এসময় মানবকণ্ঠের রংপুর প্রতিনিধি মহিউদ্দিন মখদুমীর ওপর হামলাকারীদের গ্রেফতার এবং যথাযথ শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। বলা হয় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা না হলে গণতান্ত্রিক অভিযাত্রা ব্যহত হয়। দ্রুত দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত রাখার কথা বলেন বক্তারা। গত ২১ ফেব্রুয়ারী তারাবারি নামাজ থেকে ফেরার পথে সাংবাদিক মখদুমীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলা হলেও আসামী গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে টালবাহনার অভিযোগ আছে।

Read More »

রংপুরে আবু হুরায়রা মাদ্রাসার ইফতার মাহফিল অনুুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরে আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়। গতকাল (২৮ ফেব্রুয়ারী) শনিবার বাদ আছর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে ইফতার মাজফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হরুন উর রশিদ, সাধারণ সম্পাদক একেএম তোফজ্জল হোসেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লিটন মিয়া। এ ছাড়ারা আরও উপস্থিত ছিলেন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সকল সাধারণ ব্যবসায়ীগণ। উল্লেখ্য ঃ অনুষ্ঠানে আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা ও লিল্লাহ বোডিং কমিটির কোষাধক্ষ্য পদ শুন্য থাকায় সকলের সম্মতিক্রমে বিশিষ্ট সমাজ সেবক সাবেক কাস্টম কর্মকর্তা মোঃ নজরুল ইমলামকে কোষাধক্ষ্য নির্বাচিত করা হয়।

Read More »

রংপুরে রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি খাদ্য সামগ্রী বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমাজন উপলক্ষে অসহায় দুঃস্থদের আর্ত-সামাজিক উন্নয়ন নিয়মিত কাজ করে যাচ্ছেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি। রোটারী ক্লাব অফ রংপুর সিনারজির আয়োজনে রংপুর মহানগরীর ভূমি অফিস সংলগ্ন সড়ক ভবন প্রাঙ্গনে অসহায় দুঃস্থদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার অসহায় দুঃস্থদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারীয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রোটারী ক্লাব অফ সিনারজির সাধারণ সম্পাদক হাসনিন আখতার এ্যানি, প্রাক্তন প্রেসিডেন্ট ডা. দেলোয়ার হোসেন, রোটারিয়ান ডাঃ মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মেহবুবা ফেরদৌস, রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম শফিক, রোটারিয়ান শাহজাহান কবির,রোটারিয়ান সায়েদা খালেদা আক্তার, রোটারিয়ান কামরুল ইসলাম ভরসা, রোটারিয়ান ডাঃ সমরপিতা ঘোস তানিয়া,খন্দকার আমিরুল ইসলাস হোসেল সাবেক সহ সভাপতি শাহনাজ বেগম লাভলী প্রমুখ।

Read More »

রংপুরে ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় এবং নিয়মিত পরীক্ষা নীরিক্ষার অভাবে নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পা্েচ্ছ । দেশের পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ ই জানেন না তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত । আর এই রোগের ফলে কিডনি, চক্ষু, হার্ট এবং চর্ম সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গতকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে দেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ লাইক আহমেদ খান এসব কথা বলেন । রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুর রউফ । অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সহসভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর । এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মোঃ আশরাফুল আলম আল আমীন, সিনিয়র সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ হেদায়েতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ড. নাছিমা আকতার, ডাঃ সমর্পীতা ঘোষ তানিয়া, সদস্য আবুল কালাম আজাদ মিঠু । আলোচনা অনুষ্ঠানে আজীবন সদস্য এবং ডায়াবেটিক রোগীরা বিশেষঞ্জ চিকিৎসককে ডায়াবেটিক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে উত্তর জেনে উপকৃত হন । এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি মাইকযোগে ব্যাপক প্রচারণা করা হয় ।

Read More »

রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর ৬ষ্ঠ ও ১২ তলায় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,বিএনপি দীর্ঘদিন ধরে দেশজুড়ে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা হলো মানুষের মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করার জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন। দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম—এই সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫% বরাদ্দ দেওয়া হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা যায়। মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) মডেলের অনুরূপ একটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে, যেখানে প্রতিটি মানুষের চিকিৎসা প্রয়োজনকে আর্থিক অবস্থার উপর নির্ভর না করে মেটানো হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার—সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ; নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং প্রধান উপদেষ্টা, ড্যাব।ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ,বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার এছাড়াও উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ড্যাব এবং ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ শামসুল আলম, সভাপতি, ড্যাব, নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব, ড্যাব। অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান, সিনিয়র সহ-সভাপতি, ড্যাব ও পরিচালক, নিটোর; এবং অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, ড্যাব, নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব, ড্যাব। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা. পারভেজ রেজা কাকন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি, ডা. এহাসানুল হক সিদ্দীক, সহ-সভাপতি (ড্যাব), ডা. গোলাম মাহমুদ সোহাগ,ডা.নুর আলম,ডা. মনিরুজ্জামান, ডা. কামাল আহমেদসহ ড্যাব নিটোর শাখার সকল নেতৃবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এমএসএম/এলভি

Read More »

হাজিদের কষ্ট দিলে শাস্তি, সেবা দিলে পুরস্কার দেওয়া হবে- ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) খৃ. – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজিদেরকে সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজিদেরকে কষ্ট দিলে শাস্তি পেতে হবে। আজ রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষ্যে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদেরকে সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সাথে ভালো আচরণ করতে হবে। তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না। ইফতারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে। নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব। হাব’র সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিওকলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম ও হাব’র মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।

Read More »

ডেইলি স্টারে হামলার ঘটনায় দু’মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি): দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার ওপর হামলার ঘটনায় আগামী দু’মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে ‘প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন’ শীর্ষক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সকলের সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়। তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীর সামনে মেসেজ গিয়েছে যে বাংলাদেশে সংবাদপত্রের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এদেশের যারা প্রগতিবিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিলো—এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে। তিনি আরো বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এ রকম একটা উল্টো মেসেজ দেবো—এ রকম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না এবং আমরা তাদেরকে রুখে দেবো। মন্ত্রী আরো বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন, প্রদর্শনীটিকে একটা জীবন্ত জাদুঘরের মতো মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কিভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছু দেখেছি ও শিখতে পেরেছি তা হলো—হয়তো সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়- সেটা তারা কখনো পারেনি। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। তিনি বলেন, আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে, এ ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তারা যেন এই ধ্বংস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশে সত্যিকারের স্বাধীন একটি গণমাধ্যম হিসাবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারে। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারতো। তিনি আরো বলেন, এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।

Read More »

স্বাস্থ্য খাতে শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে- স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বেলাবো (নরসিংদী), ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি): স্বাস্থ্য খাতে শূন্য পদগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। আজ নরসিংদীর বেলাবো উপজেলা প্রাঙ্গণে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুনভাবে নতুন উদ্যমে স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দিয়েছি। দেশব্যাপী জনবল সংকট রয়েছে। এগুলোকে অতিক্রম করে কিভাবে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, জনগণের দোরগোড়ায় কিভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায় সেজন্য আমরা সার্বিকভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ শুরু করেছি। সভায় বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আল্লাহ তায়ালা দেবেন।’ আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমন্ত্রণে ইফতার মাহফিলে অংশ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ আহ্বান জানান। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একই টেবিলে বসে ইফতার করেন। তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও জামায়াতের নেতারা। ইফতারে দাওয়াত দেওয়ার জন্য জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’ তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ সময়ে সকলে এখানে একত্রিত হয়েছি, দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার-নির্যাতন, গুম-খুনের শিকার হয়েছে।’ তিনি বলেন, ‘এতো ত্যাগের বিনিময়ে আজকের এই গণতন্ত্রের যাত্রা, যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমেই, এই আত্মত্যাগের মাধ্যমে, হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক-ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ ফিরে পেয়েছি। সেজন্য প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।’ ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এলডিপির সভাপতি অলি আহমদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, সংসদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকসহ নানা পেশার মানুষ যোগ দিয়েছেন।

Read More »

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া_ ঢাকা, ১৫ ফাল্গুন (২৮ ফেব্রুয়ারি) ২০২৬ খৃ. – সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো : মূলবার্তা: ‘মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যে সকল যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জ-এ যোগাযোগ করার জন্য সম্মানিত যাত্রীদেরকে অনুরোধ করা হলো’—প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

Read More »