সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল

রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল

ডা. রাকিব / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর ৬ষ্ঠ ও ১২ তলায় এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন,বিএনপি দীর্ঘদিন ধরে দেশজুড়ে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা হলো মানুষের মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করার জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন।
দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম—এই সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫% বরাদ্দ দেওয়া হবে। এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা যায়।

মন্ত্রী বলেন, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) মডেলের অনুরূপ একটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে, যেখানে প্রতিটি মানুষের চিকিৎসা প্রয়োজনকে আর্থিক অবস্থার উপর নির্ভর না করে মেটানো হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার—সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ; নির্বাহী পরিচালক, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং প্রধান উপদেষ্টা, ড্যাব।ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ,বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার এছাড়াও উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল, মহাসচিব, ড্যাব এবং ডা. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ, ড্যাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ শামসুল আলম, সভাপতি, ড্যাব, নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব, ড্যাব। অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান, সিনিয়র সহ-সভাপতি, ড্যাব ও পরিচালক, নিটোর; এবং অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক, ড্যাব, নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব, ড্যাব। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা. পারভেজ রেজা কাকন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি, ডা. এহাসানুল হক সিদ্দীক, সহ-সভাপতি (ড্যাব), ডা. গোলাম মাহমুদ সোহাগ,ডা.নুর আলম,ডা. মনিরুজ্জামান, ডা. কামাল আহমেদসহ ড্যাব নিটোর শাখার সকল নেতৃবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এমএসএম/এলভি

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM