জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সঠিক খাদ্যাভাস ব্লাড সুগার নিয়ন্ত্রিত না থাকায় এবং নিয়মিত পরীক্ষা নীরিক্ষার অভাবে নিরব ঘাতক ব্যাধি ডায়াবেটিস রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পা্েচ্ছ । দেশের পঞ্চাশ থেকে ষাট ভাগ মানুষ ই জানেন না তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত । আর এই রোগের ফলে কিডনি, চক্ষু, হার্ট এবং চর্ম সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । গতকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে ডায়াবেটিস সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে দেশের খ্যাতিমান বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ লাইক আহমেদ খান এসব কথা বলেন ।
রংপুর ডায়াবেটিক সমিতি আয়োজিত ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুর রউফ । অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির সহসভাপতি সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর । এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম, সহসভাপতি মোঃ আশরাফুল আলম আল আমীন, সিনিয়র সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ হেদায়েতুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ড. নাছিমা আকতার, ডাঃ সমর্পীতা ঘোষ তানিয়া, সদস্য আবুল কালাম আজাদ মিঠু ।
আলোচনা অনুষ্ঠানে আজীবন সদস্য এবং ডায়াবেটিক রোগীরা বিশেষঞ্জ চিকিৎসককে ডায়াবেটিক সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করে উত্তর জেনে উপকৃত হন । এদিকে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে রংপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে দিন ব্যাপি মাইকযোগে ব্যাপক প্রচারণা করা হয় ।














