জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমাজন উপলক্ষে অসহায় দুঃস্থদের আর্ত-সামাজিক উন্নয়ন নিয়মিত কাজ করে যাচ্ছেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি। রোটারী ক্লাব অফ রংপুর সিনারজির আয়োজনে রংপুর মহানগরীর ভূমি অফিস সংলগ্ন সড়ক ভবন প্রাঙ্গনে অসহায় দুঃস্থদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শনিবার অসহায় দুঃস্থদেরকে রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অফ রংপুর সিনারজি প্রেসিডেন্ট রোটারীয়ান প্রকৌশলী মাহবুবুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর রোটারী ক্লাব অফ সিনারজির সাধারণ সম্পাদক হাসনিন আখতার এ্যানি, প্রাক্তন প্রেসিডেন্ট ডা. দেলোয়ার হোসেন, রোটারিয়ান ডাঃ মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মেহবুবা ফেরদৌস, রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম শফিক, রোটারিয়ান শাহজাহান কবির,রোটারিয়ান সায়েদা খালেদা আক্তার, রোটারিয়ান কামরুল ইসলাম ভরসা, রোটারিয়ান ডাঃ সমরপিতা ঘোস তানিয়া,খন্দকার আমিরুল ইসলাস হোসেল সাবেক সহ সভাপতি শাহনাজ বেগম লাভলী প্রমুখ।














