সর্বশেষ
সর্বশেষ

Day: March 6, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৫ মার্চ, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দফতরে আসেন। তিনি অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এই মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন। সচিবালয়ের ১ নং ভবনটি প্রধানমন্ত্রীর দফতর। এই দফতরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ রয়েছে। অতিরিক্ত প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পরে তাঁর দফতরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সকল মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি লাইট কম ব্যবহার করে দিনের বেলা অফিস বা বাড়ি-ঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্যও সকলকে পরামর্শ দেন। সুত্র. বাসস

Read More »

ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয় পরিদর্শনে আসেন নিরীক্ষা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয় পরিদর্শনে আসেন নিরীক্ষা ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।। বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়। ঢাকা, আন্তঃবাহিনী সংস্থাব্রেকিং ন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন Author: আইএসপিআর মার্চ ৫, ২০২৬ ঢাকা, ০৫ মার্চ ২০২৬ : বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) জনাব মোঃ নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবার কার্যক্রম অগ্রগতি পরিদর্শন এর জন্য আজ বৃহষ্পতিবার (০৫-০৩-২০২৬) সেনাবাহিনী সদর দফতর সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া, এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স ও চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয়সমূহ সরেজমিনে পরিদর্শন করেন। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ২০১৯ যথাযথ ভাবে প্রতিফলন এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পেনশনারসহ সকল সেবা গ্রহিতাদের প্রাপ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময়ে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) সহ উল্লিখিত অন্যান্য কার্যালয়সমূহের অফিস প্রধাণগণ উপস্থিত ছিলেন। //তথ্য সুত্র//

Read More »

মানুষের পরিকল্পনা- আল্লাহর পরিকল্পনা

।। এম সাইদুর রহমান।। সৃষ্টি ও শ্রষ্ঠা মালিক আল্লাহর পরিকল্পনা : আমাদের পরিকল্পনা সীমিত জ্ঞান ও সাময়িক ইচ্ছার ওপর নির্ভরশীল,কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম জ্ঞান,প্রজ্ঞা ও দীর্ঘমেয়াদী কল্যাণের ওপর প্রতিষ্ঠিত[১, ৫]। মানুষ চেষ্টার মাধ্যমে পরিকল্পনা করে, কিন্তু আল্লাহই হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী, যিনি দৃশ্য-অদৃশ্য সবকিছুর ওপর ক্ষমতা রাখেন [৩,১১]। নিজের পরিকল্পনা না মিললে হতাশ না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখা শ্রেয়, কারণ আল্লাহর পরিকল্পনা সর্বদা আপনার জন্য উত্তম [১,৭]। মানুষের পরিকল্পনা বনাম আল্লাহর পরিকল্পনার পার্থক্য: জ্ঞান: মানুষের পরিকল্পনা ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত [৮]। দৃষ্টিভঙ্গি: মানুষ শুধুমাত্র বর্তমান বা নিকট ভবিষ্যৎ দেখে, আর আল্লাহ অনাগত সব ফলাফল জানেন [৫]। ফলাফল: মানুষের ইচ্ছা অনুযায়ী না হলেও, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হওয়াতে প্রকৃত মঙ্গল নিহিত থাকে [১]। কার্যকারিতা: মানুষ পরিকল্পনা করে, আর আল্লাহ তা বাস্তবায়ন করেন বা পরিবর্তন করে আরও ভালো কিছু প্রদান করেন [৩]। করণীয়: ইসলামী বিশ্বাস অনুযায়ী, নিজের সর্বোচ্চ প্রচেষ্টা (উসিলা) চালিয়ে যাওয়া এবং ফলাফলের জন্য আল্লাহর ওপর তাওয়াক্কুল (ভরসা) রাখা, কারণ তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী [৩,৯]।

Read More »

রংপুরে উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা হীনতার কারণে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নিজস্ব ডিশের ফিডের ব্যবসা আওয়ামীলীগ সন্ত্রাসীদের দ্বারা দখল হওয়ার পর সেটি নিয়মতান্ত্রিকভাবে বেদখল মুক্ত করার প্রক্রিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং নিরাপত্তা হীনতার কারণে সংবাদ সম্মেলন করেন রংপুর জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় কামাল কাছনাস্থ নিজ বাসভবনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তামজিদুর রশিদ গালিব বলেন, আমি ২০০৯-১০ সালে নগরীর কামাল কাছনাসহ আশেপাশের এলাকায় সিগনাল অপারেটরের সাথে ডিশের লাইন সরবরাহের ব্যবসা শুরু করি। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমার ব্যবসা কেড়ে নেয়ার জন্য আওয়ামীলীগের চিহ্নিত বাহিনী আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ ওরফে কানা হারুন ও ২৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নিজামুদ্দিন সুমন ওরফে রেডিও সুমন আমাকে ডিবি পুলিশ দিয়ে গ্রেফতার করায়। এরপর আমার নামে তিনটি মামলা রেকর্ড করানো হয়। গালিব বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ২০১৫ সালে যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী কাউন্সিলর কানা হারুন আমার কামালকাছনা এলাকার ডিশের লাইন অবৈধভাবে দখল করে এবং আমার কর্মচারী এবং রাজনৈতিক সহকর্মীদের উপর হামলা চালায় ও মারপিট করে। এরপর থেকেই আমার ডিশ লাইন ও ফিড সরবরাহের ব্যবসাটি অবৈধভাবে দখল করে নিয়ে নিয়ন্ত্রণ করতে তাকে। এতে আমি আর্থিকভাবে লোকসানের মুখে পড়ি। আমার বিপুল পরিমান বিনিয়োগ হুমকির মুখে পড়ে। এরপর একের পর এক মামলা দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে আওয়ামীলীগের এই গ্রুপটি। তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের আন্দোলনের অস্ত্র সরবরাহ, অর্থ দিয়ে আন্দোলন দমানোর মামলার অন্যতম আসামী কাউনিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ক্যাবল ওয়ানের মালিক মিজানুর রহমান মিজান, যুবলীগ নেতা আবুল ফজল ইউনুছ রিতুসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের অনেক নেতার বিরুদ্ধে একাধিক রাষ্ট্রবিরোধী মামলা রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে বিগত অন্তর্বর্তিকালীন সরকার মিজানসহ অন্যদের গ্রেফতার করে নি। বর্তমান প্রশাসনও তাদের গ্রেফতার না করায় তারা বেপরোয়া হয়ে বিভিন্ন উস্কানীমুলক কর্মকান্ড করার মাধ্যমে রংপুরকে অস্থিতিশীল করতে চাইছে। আমরা অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করছি সাবেক যুবদলের এই নেতা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে আমি বিএনপির একজন কর্মী হিসেবে সক্রিয়ভাবে আন্দোলনে অংশ গ্রহন করি। আওয়ামীলীগের ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে যায়। এরপর আমার বৈধ ডিশের লাইনের ব্যবসাটি অবৈধ দখলমুক্ত করে আমাকে বুঝিয়ে দেয়ার জন্য ক্যাবল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের কাছে একাধিকবার আমি যোগাযোগ করি। কিন্তু তিনি আমাকে আমার বৈধ ব্যবসা ফিরিয়ে না দিয়ে উল্টো নানাভাবে ছলচাতুরির আশ্রয় নেয় যথেষ্ট প্রমানাদি তার সাথে আমার ব্যক্তিগত হোয়াটস এ্যাপ কথোপকোথন। আমি বিষয়টি নিয়ে মিজানুর রহমানকে বারবার বিষয়টি সমাধান করতে বললে তিনি উল্টো আমার বৈধ ব্যবসা আমাকে বুঝিয়ে না দেয়ার কৌশল হিসেবে গত ২৮ ফেব্রুয়ারী ২০২৬ রেডিও সুমনের স্ত্রী মহিলা লীগ নেত্রী সাবেক কাউন্সিলর রীপার মেয়েকে দিয়ে একটি সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে ডিশ লাইন কেটে দেয়ার মিথ্যা অভিযোগ এনে আমার সুনাম ক্ষুন্ন করেন। এ সময় তিনি বলেন, এরই মধ্যে গত ০১/০৩/২০২৬ খ্রিঃ নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ানের অফিসের একটি অনাকাঙ্খিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ঐদিন আমি কামালকাছনার নিজ বাড়িতে ইফতারের পর ফেসবুকে উক্ত ঘটনার ভিডিওটি দেখতে পাই। সেখানে আমি উপস্থিত ছিলাম না। এমনকি ওই ঘটনাটিও আমার নলেজে ছিল না। আমি জানতামও না। যা ওই ভিডিওটিতেই স্পস্ট হয়। কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ওই ঘটনার সাথে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতারের মাধ্যমে আমার দীর্ঘদিনের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক জীবনের মানহানি করা হয়েছে। তবুও আমি ক্যাবল ওয়ান অফিসে সংঘটিত অনাকাংখিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি। গালিব বলেন, আমি একজন শান্তিপ্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওই ঘটনা নিয়ে আমার রাজনৈতিক দলেরও সুনাম ক্ষুন্ন হয়েছে। সেকারণে আমি আবারও দলের কাছে দুঃখ প্রকাশ করছি। দীর্ঘ ১৭ বছর কিভাবে আমি এবং আমার রাজনৈতিক সহকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। তারপরেও আমিসহ আমরা শহীদ প্রেসিডেস্ট জিয়াউর রহমান, গনতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তারুণের অহংকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক আদর্শ থেকে সামান্যতম বিচ্যুতি হয়নি। রাজপথে আমাদের রক্ত ঝড়েছে। বাড়িতে ঘুমাতে পারিনি। দিনের পর দিন কারাগারে বন্দি থেকেছি। আমাদের রক্ত ও ঘামে গড়ানো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফ্যাসিস্ট আওয়ামীলীগ বেদখল করে আমাদের নিঃস্ব বানিয়েছে। ২৪ এর জুলাই বিপ্লবের পর আমরা প্রকাশ্যে কথা বলতে পারছি। ব্যবসা প্রতিষ্ঠানগুলো ফিরে পাওয়ার চেস্টা করছি’। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদি যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিনীত অনুরোধ জানাই ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। প্রশাসন এবং সরকারের কাছে বিনীত আহবান জানাতে চাই যে, পুরো ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আওয়ামী ফ্যাসিবাদীদের নীলনকশা প্রতিহত করে আমিসহ রংপুরে আমাদের রাজনৈতিক সহকর্মী ছাড়াও সাধারণ মানুষের যেসব ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ দখলে রয়েছে তা পুনঃরুদ্ধারে সহযোগিতা করবেন।উল্লেখ্য-গত ০১/০৩/২০২৬ খ্রিঃ নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে একটি অনাকাঙ্খিত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এরই প্রেক্ষিতে থানায় মামলা হয়। পরবর্তীতে গালিবসহ দুজোনকে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেন। পরে তারা কোর্টের মাধ্যমে জামিন পেয়ে জামিনে আছেন। এ সময় তামজিদুর রশিদ গলিব।

Read More »

রংপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযান পরিচালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিএসটিআই বিভাগীয় অফিস প্রধান এর নেতৃত্বে এন এস আই,রংপুর, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর এবং জেলা প্রশাসন, যৌথ উদ্যোগে মহানগরীতে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে সফট ড্রিংক পাউডার পণ্যের প্যাকেটের গায়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় মেসার্স ইকোটেক ল্যাবরেটরীজ, গোদাশিমলা, মাহিগঞ্জ, ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ এর ২৪(৪)/৪১ ধারা অনুযায়ী ১০,০০০/- জরিমানা করা হয় এবং মেসার্স সোহরাব পেট্রোল পাম্প,নব্দীগঞ্জ, মাহিগঞ্জ, রংপুর ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল পরিমাপে সঠিক পাওয়া যায় । অভিযানটি পরিচালনা করেন কারিমুল মাওলা, প্রিয়াঙ্কা অবন্তী এবং মোঃ রাইয়ান রাকিব, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর। প্রসিকিউটর হিসেবে ছিলেন মারুফা বেগম, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ তাহাজিবুল ইসলাম ,পরিদর্শক (মেট), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্রাফিসের অফিস প্রধান প্রকৌশলী জনাব মোঃ আব্দুল হান্নান,উপপরিচালক(মেট্রোলজি)। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে শিক্ষানুরাগী মোসলেম উদ্দিন স্বরণে স্বরণসভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগরীর ২৫ নং ওয়ার্ডের শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা, সেবা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোসলেম উদ্দিন সাহেবের মৃত্যুতে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার কামাল কাছনা শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য ও রংপুর সাংবাদিক ইউনিয়ন- আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক সাদাকাত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, তিস্তা ইউনিভার্সিটির শিক্ষক হেদায়েতুল ইসলাম, মরহুম মোসলেম উদ্দিনের বড় মেয়ে ও শিক্ষা অঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, সহকারী প্রধান শিক্ষক মনজুরুল ইসলাম, সহকারী শিক্ষক ওমর ফারুক, হোসনে আরা বেগম, তাজুল ইসলাম, মতলুবার রহমান, তাহাজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মোসলেম উদ্দিন বৈরাগীপাড়া মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়,সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষাঅঙ্গন উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সহ রংপুর মহানগরীতে শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণে আজীবন নিরলস অবদান রেখে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক উদ্যোগ আজও সমাজকে আলোকিত করে চলেছে। নতুন প্রজন্মের জন্য তাঁর জীবন ও আদর্শ অনুসরণীয়।অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Read More »

রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৫ মার্চ ২০২৬) বৃহস্পতিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান, প্রধান সম্পত্বি কর্মকর্তা মোঃ রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান, মেজিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায়, বস্তি উন্নয়নর কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। সভায় ঈদকে সামনে রেখে জনসাধারণ সুবিদার্থে যানযাট নিরশন সহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Read More »