জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৫ মার্চ ২০২৬) বৃহস্পতিবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে মাসিক সভায় সভাপতির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিব হাসান, প্রধান সম্পত্বি কর্মকর্তা মোঃ রুবেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান,
প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্রধান হিসাব রক্ষক মোঃ হাবিবুর রহমান, মেজিকেল অফিসার ডাঃ পলাশ কুমার রায়, বস্তি উন্নয়নর কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণ। সভায় ঈদকে সামনে রেখে জনসাধারণ সুবিদার্থে যানযাট নিরশন সহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
















