সর্বশেষ
সর্বশেষ

Day: March 30, 2026

রংপুরে না/রীকে হ/ত্যা মামলায় র‌্যাব-১৩ এর অভি/যানে প্রধান ০২ আসা/মি গ্রেফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান ০২ এজাহারনামীয় আসামি গ্রেফতার। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিমের কাছে থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন (৩৫) বিভিন্ন সময় মোট ১৭,০০,০০০/- টাকা নেয়। প্রতিশ্রুতি অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে চাকরি না পাওয়ায় আসামি মোঃ জাকির হোসেনের নিকট ভিকটিম তার প্রদানকৃত টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ার জন্য আসামি ভিকটিমকে বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদান করে আসছিল । এরই জের ধরে গত ০১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় ভিকটিমকে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামি মোঃ জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ০২ মার্চ ২০২৬ ইং তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৫১। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল ২৯ মার্চ ২০২৬ তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সদর থানাধীন ০৪ নং কামাতকাজল দীঘি ইউনিয়নের অন্তর্গত টুনিরহাট গ্রামের জনৈক মো: আনারুল (৪৪), পিতা- মৃত কবির উদ্দিন এর বাড়িতে অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি ১। মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-আবুল হোসেন এবং ০২ নং আসামি মোছাঃ শিউলি বেগম (৩০), স্বামী-মোঃ জাকির হোসেন উভয়ের সাং-নগভক্ত জসিপাড়া, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Read More »

রংপুরে আরডিআরএস’র চাকরি মেলা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ মার্চ) সোমবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যম উত্তরাঞ্চলের আট জেলায় দিনব্যাপী চাকরি মেলার কর্মসুচি পরিচালিত হয় । অনুষ্ঠানের সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসুচির পরিচালক তারেক সাঈদ হারুণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল আহসান । বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফএর রেইজ উপ প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, একই সংস্থার এসডিএস মোঃ দেওয়ান জিন্নাহ, সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে । এরই ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাস থেকে উত্তরের আট জেলায় পিকেএসএফ‘র অর্থায়নে রেইজ কর্মসুচি পরিচালিত হচ্ছে । ক্ষুদ্রঋণখাতে এধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টিএকটি দৃষ্টান্তমূলক উদ্যোগ । আলোচনা অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসই উন্নয়ন এবং সাফল্য ও অভিঞ্জতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় । উল্লেখ্য চাকরি মেলায় দেশের বিভিন্ন চাকরিদাতা ৮টি ট্রেড গ্রুপের নয়টি এবং রেজিষ্ট্রেশন ও তথ্য সহায়তা বুথ সহ মোট উনিশটি স্টল স্থান পায় ।

Read More »

ডিএমপিতে তিন কর্মকর্তার পদায়ন, নতুন মুখপাত্র নাসিরুদ্দিন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ খৃ. – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, ডিএমপির উপ-কমিশনার (পরিবহন বিভাগ) এন এম নাসিরুদ্দিনকে উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) হিসেবে পদায়ন করা হয়েছে। এর ফলে তিনি ডিএমপির নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, উপ-কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-কমিশনার (পরিবহন) হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত উপ-কমিশনার (পি অ্যান্ড আর) মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Read More »

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৯ ও ৩০ এপ্রিল

ল’ ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ খৃ. – ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন। আজ ঢাকা আইনজীবী সমিতির মূল ভবন (৩ তলা) নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলহাজ্ব মো. বোরহান উদ্দিন বার নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ, দাখিল এবং গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। বৈধ তালিকা প্রকাশ ৯ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের জন্য ১২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। এছাড়া, প্রার্থী পরিচিত সভা ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

Read More »

জাতীয় সংসদ অধিবেশন জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ২৯ মার্চ, ২০২৬ খৃ. – বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল। আজ সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভাষণের মাধ্যমে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চ রোববারের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয় এবং আজ ২৯ মার্চ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়। চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা সমর্থন করেন হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু। আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। অন্যদিকে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে। আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩৭ হাজার পরিবারে কার্ড বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে সারা দেশের মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, ইমামদের জন্য ভাতাও বিতরণ করা হয়েছে এবং আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে। চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন এবং এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। গত ১৭ বছরের আন্দোলনে জীবন উৎসর্গকারী দলীয় নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের ফলেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আলোচনায় আরও অংশ নেন নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, নাটোর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল আজিজ এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালেক।

Read More »