সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে না/রীকে হ/ত্যা মামলায় র‌্যাব-১৩ এর অভি/যানে প্রধান ০২ আসা/মি গ্রেফ/তার

রংপুরে না/রীকে হ/ত্যা মামলায় র‌্যাব-১৩ এর অভি/যানে প্রধান ০২ আসা/মি গ্রেফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে র‌্যাব-১৩ এর অভিযানে পাওনা টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যা মামলার প্রধান ০২ এজাহারনামীয় আসামি গ্রেফতার। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিমের কাছে থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রেফতারকৃত প্রধান অভিযুক্ত মোঃ জাকির হোসেন (৩৫) বিভিন্ন সময় মোট ১৭,০০,০০০/- টাকা নেয়। প্রতিশ্রুতি অনুয়ায়ী নির্দিষ্ট সময়ে চাকরি না পাওয়ায় আসামি মোঃ জাকির হোসেনের নিকট ভিকটিম তার প্রদানকৃত টাকা ফেরত চান। টাকা ফেরত না দেওয়ার জন্য আসামি ভিকটিমকে বিভিন্ন সময় ভয়-ভীতি প্রদান করে আসছিল ।

এরই জের ধরে গত ০১ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার সময় ভিকটিমকে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামি মোঃ জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নিয়ে ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে আসামিরা সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গত ০২ মার্চ ২০২৬ ইং তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৫১। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকান্ড হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ আভিযানিক দল ২৯ মার্চ ২০২৬ তারিখ রাত ০৩.১০ ঘটিকার সময় পঞ্চগড় জেলার সদর থানাধীন ০৪ নং কামাতকাজল দীঘি ইউনিয়নের অন্তর্গত টুনিরহাট গ্রামের জনৈক মো: আনারুল (৪৪), পিতা- মৃত কবির উদ্দিন এর বাড়িতে অভিযান পরিচালনা করে আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি ১। মোঃ জাকির হোসেন (৩৫), পিতা-আবুল হোসেন এবং ০২ নং আসামি মোছাঃ শিউলি বেগম (৩০), স্বামী-মোঃ জাকির হোসেন উভয়ের সাং-নগভক্ত জসিপাড়া, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM