জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ মার্চ) সোমবার সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি চত্তরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র আর্থিক ও কারিগরি সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের মাধ্যম উত্তরাঞ্চলের আট জেলায় দিনব্যাপী চাকরি মেলার কর্মসুচি পরিচালিত হয় । অনুষ্ঠানের সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মসুচির পরিচালক তারেক সাঈদ হারুণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল আহসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফএর রেইজ উপ প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী, একই সংস্থার এসডিএস মোঃ দেওয়ান জিন্নাহ, সংস্থার বিভাগীয় ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরডিআরএস বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দিয়ে আসছে । এরই ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাস থেকে উত্তরের আট জেলায় পিকেএসএফ‘র অর্থায়নে রেইজ কর্মসুচি পরিচালিত হচ্ছে ।
ক্ষুদ্রঋণখাতে এধরনের আত্মকর্মসংস্থান সৃষ্টিএকটি দৃষ্টান্তমূলক উদ্যোগ । আলোচনা অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান সৃষ্টি টেকসই উন্নয়ন এবং সাফল্য ও অভিঞ্জতাসহ বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হয় । উল্লেখ্য চাকরি মেলায় দেশের বিভিন্ন চাকরিদাতা ৮টি ট্রেড গ্রুপের নয়টি এবং রেজিষ্ট্রেশন ও তথ্য সহায়তা বুথ সহ মোট উনিশটি স্টল স্থান পায় ।
















