সর্বশেষ
সর্বশেষ

Day: April 7, 2026

রংপুরে জালানী সংকটের কারণে যানবাহন চলাচল হ্রাস মটর সাইকেল ব্যবহারকারীদের সংখ্যা কমেছে বাইসাইকেল বিক্রি বৃদ্ধি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমানে ইরানে যুদ্ধের কারনে সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশে জ¦ালানী সংকট দেখা দিয়েছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা বিধানে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। এরমধ্যে সরকারী অফিসের সময়সীমা কমিয়ে আনায় দোকানগুলোর সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দ্ধারণ করা হয়েছে। এর আওতায় রংপুর বিভাগীয় নগরীতে মটরযান চলাচল অনেকাংশে কমে গেছে। শহরের যানজট নেই বললেই চলে। জ¦ালানী সংকটের কারণ রংপুর নগরীর পেট্টোল পাম্পগুলোতে মটরসাইকেল, কার, সিএনজি দীর্ঘ লাইন। অনেকেই জ¦ালানী না পেয়ে হাতাপাতি ও অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, হারাগাছ, মাহিগঞ্জসহ প্রায় ১০০০ পেট্টোল পাম্প থাকলেও পেট্টোল পাওয়া যাচ্ছেনা। রংপুর নগরীতে গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সরজমিনে দেখা গেছে সাংবাদিক, আইনজীবি, ডাক্তার ও সংবাদপত্র বিক্রেতা যারা জরুরী কাজে তারা অটোতে করে অফিস বা গন্তব্যস্থলে যাচ্ছেন। রংপুর শহরে গত ২/৩দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ৫০/৬০টি বাইসাইকেলের দোকান রয়েছে সেখানে আগের তুলনায় বাইসাইকেল বিক্রির হিড়িক পড়েছে। যারা বাইসাইক্রেল ক্রয় করছেন তারা মটর সাইকেলের জ¦ালানী না পেয়ে বাইসাইকেল কিনতে বাধ্য হচ্ছেন। পুরনো দিনের মডেলের সাইকেলগুলো ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আধুনিক মটর সাইকেলের মতো দেখতে তার দাম ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রংপুরে তরুণ সংবাদপত্র বিক্রেতা স্বপন মিয়া জানান তিনি সংবাদপত্র বিলি-বন্টনের জন্য গত ৩/৪দিন ৫/৭টি পেট্টোল পাম্প ঘুরেও তেল পাননি। বাধ্য হয়ে জনগণের হাতে সংবাদপত্র তুলে দেওয়ার লক্ষ্য বাইসাইকেল ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। এতে করে দ্রুত কাজ সমাপ্ত করতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল আমিন জানান জ¦ালানী না পেয়ে আমি মটর সাইকেল চলাচল বন্ধ রেখেছি। অটোতে চলাচল করছি এতে করে জরুরী সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে সময় বেশি লাগছে। তিনি জানান সাংবাদিক, ডাক্তার, আইনজীবিদের জন্য জরুরী কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈল সরবরাহের ব্যবস্থা করা হয় তাহলে গণমাধ্যম কর্মীদের কিছুটা সুবিধা হয়। বলাকা সাইকেল স্টোরের প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, সাইকেল বিক্রি বেড়েছে তবে বয়স্ক মানুষ পুরনো দিনের সাইকেল কিনতে স্বাচ্ছন্দবোধ করে। মূল বিষয় রংপুরে মটরসাইকেল চলাচল হ্রাস পেয়েছে, বাইসাইকেল ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

Read More »

অধ্যাদেশকে আইনে রূপ দিতে জাতীয় সংসদে একাধিক বিল পাস

সিনিয়র রিপোর্টার/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৭ এপ্রিল, ২০২৬ খৃ. – অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’সহ একাধিক বিল পাস করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন এবং পরে ভোটে দেওয়া হলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন। পাস হওয়া অন্য বিলগুলোর মধ্যে রয়েছে—‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’। এ ছাড়াও আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে— ‘বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (পরিপূরক) (অর্থবছর ২০২৪-২৫) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (অর্থবছর ২০২৫-২৬) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’। এ ছাড়া আরও দুটি বিল আজ সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬’। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।

Read More »

সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৭ এপ্রিল, ২০২৬ খৃ. – বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা থাকা সত্ত্বেও দেশে সব ধরনের জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘সরকার সম্ভাব্য সব উৎস অনুসন্ধান করছে এবং দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রেখে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করছে।’ আজ মঙ্গলবার সংসদে মৌলভীবাজার-২ আসনের সদস্য মো. শওকতুল ইসলামের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে আনীত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। জ্বালানির দাম বাড়ানো হবে কি না? শওকতুল ইসলামের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য একটি আইন রয়েছে এবং সেই অনুযায়ী প্রতি মাসে দাম সমন্বয় করা হয়। গত মাসে দাম সমন্বয় করা হয়নি, তবে চলতি মাসে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। এতে জ্বালানির পরিবহন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।’ মজুদের চিত্র তুলে ধরে তিনি জানান, বর্তমানে ডিজেলের মজুত রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন আসবে। অকটেনের মজুত ১০ হাজার ৫০০ মেট্রিক টন এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ৭১ হাজার ৫৪৩ মেট্রিক টন আসবে। পেট্রলের মজুত রয়েছে ১৬ হাজার মেট্রিক টন এবং এপ্রিলের মধ্যে আরও ৩৬ হাজার মেট্রিক টন সরবরাহ হবে। মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকটের কারণে দক্ষিণ এশিয়ার সব দেশ জ্বালানি সরবরাহে চাপে রয়েছে। পাকিস্তান জ্বালানির দাম ৫০ শতাংশ বাড়িয়েছে, শ্রীলঙ্কা রেশনিং ও কর্মঘণ্টা কমিয়েছে, আর ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও নেপাল ইতোমধ্যে দাম বৃদ্ধি করেছে।’ তবে বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, শিল্প কার্যক্রম ও সাধারণ মানুষের জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে সরকার এপ্রিল মাসে জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। একই সঙ্গে কৃষকদের কাছে ডিজেল পৌঁছে দিতে জেলা প্রশাসনকে কৃষক কার্ড বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ মজুত রোধে জেলা প্রশাসনকে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জেলা পর্যায়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে। দেশীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গ্যাসক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রোল, অকটেন ও ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অবৈধ মজুত প্রতিরোধে গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২ হাজার ৪৫৬টি মামলা দায়ের এবং ৩১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read More »

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

Read More »

হামের পরিস্থিতি মোকাবেলায় আইসোলেশন ও আইসিইউ প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, ৬ এপ্রিল, ২০২৬ খৃ. – দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় আইসোলেশন ও আইসিইউ সুবিধা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আজ সংসদে এনসিপি দলীয় সদস্য আখতার হোসেনের (রংপুর-৪) জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি -৭১)- এর আওতায় দেয়া নোটিশের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হামের রোগীদের চিকিৎসার জন্য সারাদেশে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে এবং যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, মাঠপর্যায়ে আইসোলেশন সুবিধা না থাকার যে অভিযোগ উঠেছে, তা সঠিক নয়। ‘আমাদের কোনো হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের অভাব নেই। আইসিইউ সুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইসিইউ তাৎক্ষণিকভাবে তৈরি করা সহজ নয়, তবে পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনফেকশাস ডিজিজ সেন্টারে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর যে আইসিইউ ইউনিটটি অচল ছিল, সেটিকে পুনরায় চালু করে সেখানে চিকিৎসক, নার্স, আয়া ও অ্যানেস্থেশিয়া কর্মী নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গভাবে সচল করা হয়েছে। রাজশাহীতে হামের পরিস্থিতির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই জরুরি ব্যবস্থা নেওয়া হয়। পরদিনই ভেন্টিলেটর পাঠানো হয়েছে, আইসিইউ ইউনিট চালু করা হয়েছে এবং সার্বক্ষণিক তদারকি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মন্ত্রী বলেন, ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম মন্ত্রণালয়ের কাছে প্রস্তুত রয়েছে এবং যেখানেই প্রয়োজন হচ্ছে, দ্রুত সরবরাহ করা হচ্ছে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এখনো নতুন বাজেট উপস্থাপন করা হয়নি। তবে সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ স্বচ্ছতা ও প্রয়োজন অনুযায়ী ব্যয় করবে। বাজেটই বরাদ্দ বাস্তব প্রয়োজন অনুযায়ী সৎ ও স্বচ্ছভাবে ব্যয় করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা এবং শিশুদের জীবন রক্ষা করা। দেশে হামের প্রকোপ বৃদ্ধির পেছনে অতীতের ফ্যাসিস্ট সরকার ও সদ্য সাবেক সরকারের টিকাদান ব্যর্থতা ও দীর্ঘ বিরতি দায়ী বলে উল্লেখ করে তিনি বলেন, ২০২০ সালের পর সাড়ে পাঁচ বছর কোনো হাম-রুবেলা ক্যাম্পেইন না হওয়ায় টিকাবঞ্চিত শিশুর সংখ্যা বেড়েছে এবং তারাই এখন বেশি ঝুঁকিতে রয়েছে। টিকা সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতায় সংকট তৈরি হয়। এই পরিস্থিতিতে ৫ এপ্রিল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে ১৮ জেলা ও ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে, যার লক্ষ্য ১২ লাখ শিশু। প্রথম দিনেই প্রায় ৯৬ শতাংশ অর্জন হয়েছে। মন্ত্রী জানান, আক্রান্ত শিশুদের ভিটামিন-এ দেওয়া হচ্ছে এবং হাসপাতালগুলোতে আইসোলেশন, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্ব ব্যাংক-এর সহায়তায় টিকা সংগ্রহ ও কার্যক্রম জোরদার করা হচ্ছে। সরকার আশা করছে, সমন্বিত উদ্যোগে দ্রুত হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Read More »