জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বর্তমানে ইরানে যুদ্ধের কারনে সারা পৃথিবীর সঙ্গে বাংলাদেশে জ¦ালানী সংকট দেখা দিয়েছে। বর্তমান সরকার জনগণের নিরাপত্তা বিধানে কিছু বিধি নিষেধ আরোপ করেছেন। এরমধ্যে সরকারী অফিসের সময়সীমা কমিয়ে আনায় দোকানগুলোর সময়সীমা সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্দ্ধারণ করা হয়েছে। এর আওতায় রংপুর বিভাগীয় নগরীতে মটরযান চলাচল অনেকাংশে কমে গেছে। শহরের যানজট নেই বললেই চলে। জ¦ালানী সংকটের কারণ রংপুর নগরীর পেট্টোল পাম্পগুলোতে মটরসাইকেল, কার, সিএনজি দীর্ঘ লাইন। অনেকেই জ¦ালানী না পেয়ে হাতাপাতি ও অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।
রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, হারাগাছ, মাহিগঞ্জসহ প্রায় ১০০০ পেট্টোল পাম্প থাকলেও পেট্টোল পাওয়া যাচ্ছেনা। রংপুর নগরীতে গত রোববার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সরজমিনে দেখা গেছে সাংবাদিক, আইনজীবি, ডাক্তার ও সংবাদপত্র বিক্রেতা যারা জরুরী কাজে তারা অটোতে করে অফিস বা গন্তব্যস্থলে যাচ্ছেন। রংপুর শহরে গত ২/৩দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ৫০/৬০টি বাইসাইকেলের দোকান রয়েছে সেখানে আগের তুলনায় বাইসাইকেল বিক্রির হিড়িক পড়েছে। যারা বাইসাইক্রেল ক্রয় করছেন তারা মটর সাইকেলের জ¦ালানী না পেয়ে বাইসাইকেল কিনতে বাধ্য হচ্ছেন।
পুরনো দিনের মডেলের সাইকেলগুলো ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আধুনিক মটর সাইকেলের মতো দেখতে তার দাম ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রংপুরে তরুণ সংবাদপত্র বিক্রেতা স্বপন মিয়া জানান তিনি সংবাদপত্র বিলি-বন্টনের জন্য গত ৩/৪দিন ৫/৭টি পেট্টোল পাম্প ঘুরেও তেল পাননি। বাধ্য হয়ে জনগণের হাতে সংবাদপত্র তুলে দেওয়ার লক্ষ্য বাইসাইকেল ১২ হাজার টাকা দিয়ে ক্রয় করেছি। এতে করে দ্রুত কাজ সমাপ্ত করতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। গণমাধ্যমকর্মী আব্দুল্লাহ আল আমিন জানান জ¦ালানী না পেয়ে আমি মটর সাইকেল চলাচল বন্ধ রেখেছি। অটোতে চলাচল করছি এতে করে জরুরী সংবাদ আদান-প্রদানের ক্ষেত্রে সময় বেশি লাগছে।
তিনি জানান সাংবাদিক, ডাক্তার, আইনজীবিদের জন্য জরুরী কাজের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈল সরবরাহের ব্যবস্থা করা হয় তাহলে গণমাধ্যম কর্মীদের কিছুটা সুবিধা হয়। বলাকা সাইকেল স্টোরের প্রতিনিধি নাঈম ইসলাম বলেন, সাইকেল বিক্রি বেড়েছে তবে বয়স্ক মানুষ পুরনো দিনের সাইকেল কিনতে স্বাচ্ছন্দবোধ করে। মূল বিষয় রংপুরে মটরসাইকেল চলাচল হ্রাস পেয়েছে, বাইসাইকেল ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
















