সর্বশেষ
সর্বশেষ

Day: April 11, 2026

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – প্রতিমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ­­ঢাকা, ২৮ চৈত্র (১১ এপ্রিল) খৃ. – পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহের উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তবায়ন এবং সেবার মান বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন ওয়াসাসমূহ কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি ওয়াসাসমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন। সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়। প্রতিমন্ত্রী প্রকল্প ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন। মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে, যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা তৈরি না হয়। এছাড়া তিনি সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখতে যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে বিক্ষোভ সমাবেশ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে অবিলম্বে জনগণের রায়কে মেনে নিয়ে দ্রুত তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় রংপুর থেকেই সরকার পতনের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জোট নেতারা। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের এমপি ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, এনসিপি মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন শান্তি কাদেরী, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ অন্যরা। বক্তারা বলেন, বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনস্বার্থ বিরোধী। তারা নির্বাচনের আগে দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছিল। গণভোটে দেশের বৃহৎ জনগোষ্ঠী ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি টালবাহানা শুরু করেছে। বিএনপি সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায় উল্লেখ করে বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে দমন পীড়নের হাতিয়ার বানিয়ে স্বৈরশাসন কায়েম করতে চাচ্ছে। তাই এগারো দলীয় ঐক্যের উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছে। এতেও যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করে, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Read More »

রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও সমিতির সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল (১০ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিক। অনুষ্ঠানে মহানগর শ্রমিক কল্যান সংস্থার সভাপতি শ্রমিক নেতা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্ব স্বাগত বক্তব্য রাখেন রংপুর মহানগর শ্রমিক কল্যান সংস্থার সহ সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, মনসুর আলী, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব, সহ সাধারণ সম্পাদক মোঃ মাহবুবার রহমান, কিসমত আলী দুলাল, এলাহী বকস, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, কোষাধক্ষ শের আলী, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান, কার্যকরি সদস্য মোঃ আব্দুল কাইয়ুম, আকবর আলী, শ্যামল বাবু, মাসুদ রানা মিলন, সাহেব আলী, মোঃ জুবায়ের আলম কাজল, মোঃ নুরন্নবী, মোঃ গোলাম রব্বানী, মোঃ সমুন। আলোচনা শেষে প্রধান অতিথি মহানগর শ্রমিক কল্যান সংস্থার অন্তরভুক্ত সদস্যদের মাঝে আর্থিক আনদান প্রদান করেন।

Read More »